Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

তৃতীয় বিভাগে অবনমনের শঙ্কায় হামজাদের লিস্টার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৬:২৭
তৃতীয় বিভাগে অবনমনের শঙ্কায় হামজাদের লিস্টার

হামজাদের লিস্টার সিটি নেমে যেতে পারে তৃতীয় বিভাগে। ছবি: সংগৃহীত

২০১৫-১৬ মৌসুমে রূপকথা লিখেই প্রিমিয়ার লিগ জিতেছিল লিস্টার সিটি। সেই মৌসুমে তাদের পক্ষে লিগ জেতার বাজির দর ছিল ৫০০০-১! ২০২১ সালে প্রথমবার এফএ কাপও জিতে হামজা চৌধুরীর লিস্টার। সেই ক্লাব নেমে গেছে দ্বিতীয় বিভাগ বা চ্যাম্পিয়নশিপে। সেখান থেকেও এবার তৃতীয় বিভাগ বা লিগ ওয়ানে নেমে যাওয়ার শঙ্কায় হামজারা।

আর্থিক নিয়ম ভাঙায় আগেই লিস্টারের ৬ পয়েন্ট কেটে নিয়েছিল ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। ২ কোটি ৮ লাখ পাউন্ডের তিন বছরের পিএসআর নীতি ভাঙার অভিযোগ ছিল তাদের বিপক্ষে। এ নিয়ে লিস্টার আপিল করলেও লাভ হয়নি। ৬ পয়েন্ট ফেরত দেওয়া হয়নি হামজাদের। তাতে লিস্টার এখন ৪১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ২৪ দলের মধ্যে ২২-এ। অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট এগিয়ে তারা।

প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘লিস্টার সিটির এই মৌসুমে ছয় পয়েন্ট কেটে নেওয়ার সুপারিশ করেছিল একটি স্বাধীন কমিশন। একটি স্বাধীন আপিল বোর্ড সেই সিদ্ধান্ত বহলার রেখেছে। এই ক্লাবকে কমিশন ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত সময়ের মধ্যে ইএফএলের লাভ ও স্থায়িত্বের নীতি লঙ্ঘনের দায়ে দোষী করছিল। তারা আপিল করলেও আপিল বোর্ড সব খারিজ করে দিয়েছে।’

সবশেষ ১২ ম্যাচে কেবল ১টি জিতেছে লিস্টার। দ্বিতীয় বিভাগে টিকে থাকতে বাকি ৫ ম্যাচে ভালো করাই এখন লক্ষ্য তাদের। তাই লিস্টারের বিবৃতি,‘্এটা শেষ হয়েছে। আর পাঁচ ম্যাচ বাকি আমাদের, এখন পুরোপুরি মাঠের পারফরম্যান্স নিয়েই ভাবছি।’

হামজা চৌধুরীইংলিশ ফুটবল লিগলিস্টার সিটি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise