Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

সান মারিনোর বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৬:০১
সান মারিনোর বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

সংগৃহীত ছবি

সবশেষ কত বছর আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ, অনেকেরই হয়তো মনে নেই। দীর্ঘ দুই যুগ পর আবারও ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। জুনে ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন হামজা চৌধুরীরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৭ এপ্রিল, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ফিফা উইন্ডোতে আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে সান মারিনোতে।

র‍্যাঙ্কিংয়ের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আছে সান মারিনো। বাংলাদেশের র‍্যাঙ্কিং যেখানে ১৮১, সান মারিনো ২১১।

সান মারিনোর বিপক্ষে ম্যাচটিকে ‘ঐতিহাসিক’ এবং দুটি দেশের ‘গুরুত্বপূর্ণ’ মাইলফলক বলে বিবৃতিতে উল্লেখ করেছে বাফুফে, ‘কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে এটি হবে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং ইউরোপে খেলা দলটির প্রথম ম্যাচ।‘

বাফুফে দাবি করলেও, ইউরোপিয়ান দলের বিপক্ষে আগেও খেলেছে বাংলাদেশ। ২০০১ সালে ভারতে অনুষ্ঠিত সাহারা কাপের গ্রুপ পর্বে বসনিয়া-হার্জেগোভিনা ও যুগোস্লাভিয়া বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এছাড়াও ইউরোপের মাটিতে এর আগেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। ২০০০ সালে লন্ডনে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয়বারের মতো ইউরোপের মাটিতে খেলতে নামবেন তারা।

২০২৬ বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বে অংশ নিয়েছিল সান মারিনো। তবে আট ম্যাচের সবকয়টিতেই হেরে গ্রুপ পর্বের তলানিতে থেকে বাছাইপর্ব শেষ করে ৬১ বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশটি।


হামজা চৌধুরীফিফাবাংলাদেশ ফুটবলসান মারিনোপ্রীতি ম্যাচ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise