Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এশিয়ান গেমস

কোরিয়ার কাছে ১০ গোল খেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২১
কোরিয়ার কাছে ১০ গোল খেল বাংলাদেশ

মেয়েদের এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে উড়ে গেল বাংলাদেশ। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই ম্যাচে ১০-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে মারিয়া মান্দারা। আন্তর্জাতিক ফুটবলে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হার দেখেনি বাংলাদেশ নারী দল।

ম্যাচের শুরু থেকেই উত্তর কোরিয়ার আক্রমণাত্মক ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের বয়স যখন মাত্র তিন মিনিট, তখনই জালে বল জড়িয়েছিল উত্তর কোরিয়া। তবে ভিএআরের কল্যাণে সে যাত্রায় রি সংয়ের গোলটি বাতিল হয়ে যায়। এরপর আর রক্ষা হয়নি। ষষ্ঠ মিনিটে জন রিয়ং জং গোল করে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন। ঠিক চার মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন রিয়ং।

আরও পড়ুন

আমিই ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য

১৪ সেপ্টেম্বর ২০২৬

এরপর দ্বাদশ মিনিটে হোয়াং ইউ ইয়ং ব্যবধান ৩-০ করেন। ১৮ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন চাই উন ইয়ং। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৫-০ করেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে কিম কিয়ং ইয়ং ৪০ ও ৪৩ মিনিটে পরপর দুই গোল করলে ৭-০ গোলের পাহাড়সমান ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে উত্তর কোরিয়া। বাংলাদেশ যেন মাঠে বল খুঁজেই পাচ্ছিল না!

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার আক্রমণের ধার কিছুটা কমে এলেও গোলের ব্যবধান বেড়েই চলেছে। ৫১ মিনিটে রি সং আ, ৬০ মিনিটে জং কুম এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে হান জিন হং গোল করলে ১০-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর কোরিয়া। শক্তিশালী প্রতিপক্ষের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে না পেরে টুর্নামেন্টের শুরুতেই বড় এক লজ্জাজনক হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ।

উত্তর কোরিয়াবাংলাদেশ নারী ফুটবল দলএশিয়ান গেমস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি