Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মোহামেডানকে মডেল ক্লাবে রূপ দিতে চায় নতুন নেতৃত্ব

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৫:৫৮
মোহামেডানকে মডেল ক্লাবে রূপ দিতে চায় নতুন নেতৃত্ব

সংগৃহীত ছবি

মোহামেডানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম আনুষ্ঠানিক সভা হয়েছে রোববার। দীর্ঘ আলোচনা শেষে একটি মডেল ক্লাব হিসেবে মোহামেডানকে গড়ে তোলার ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বছর মোহামেডান পা রেখেছে ৯০ বছরে। ক্লাব কর্তারা জমকালো আয়োজনে ৯০ বছর পূর্তি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বছরই সম্পন্ন হবে এই আনন্দ আয়োজন, যেখানে প্রধান অতিথি হিসেবে তারা চাইছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আসতে।

সভা শেষে সভাপতি বরকতউল্লাহ বুলু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন। তিনি জানিয়েছেন, মোহামেডান ক্লাবের ৯০ বছর পূর্তি উপলক্ষে ক্লাবের সব পর্যায়ের সদস্য (স্থায়ী, আজীবন, সহযোগী), শুভানুধ্যায়ী এবং দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে একটি মিলনমেলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে এবং সেদিন ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনাও দেশবাসীর সামনে তুলে ধরা হবে।

সভায় ইউরোপীয় ক্লাবগুলোর আদলে ফ্যান ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব জেলায় মোহামেডানের সমর্থক গোষ্ঠী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে এবং যেখানে কমিটি নেই, সেখানে নতুন করে খেলাধুলা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কমিটি করা হবে বলে জানান বুলু।

রাজধানীর সাভারে ২৫ একর জমিতে পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা মোহামেডানের বহুদিনের। বিশাল এই জমিতে কমপ্লেক্স নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান কর্তারা। সভায় মোহামেডানে অবস্থিত ক্লাব টেন্ট উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়।

ক্লাব সভাপতি বলেছেন, ‘তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস মাত্র ১ লাখ টাকার বিনিময়ে মতিঝিলের এই জায়গাটি ক্লাবের জন্য বন্দোবস্ত করেছিলেন এবং এটি বর্তমানে ক্লাবের স্থায়ী সম্পত্তি। মির্জা আব্বাস বর্তমানে ক্লাবের স্থায়ী কমিটির সদস্য এবং তাকে এই ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’

আগামী মৌসুমে একটি শক্তিশালী ফুটবল দল গঠনের লক্ষ্যে ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে ক্লাব পরিচালক ও দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা মোস্তফা কামালকে। তার নেতৃত্বে একটি শক্তিশালী ফুটবল দল গঠনের আশা ব্যক্ত করেন ক্লাব কর্তারা।

মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। ফাইনাল আগে থেকেই কিংস অ্যারেনায় আয়োজনের সিদ্ধান্ত ছিল বাফুফের। তবে বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে শিরোপানির্ধারণী ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছে মোহামেডান। বাফুফের কাছে ভেন্যু বদলের জন্য চিঠি দেওয়ার কথা জানান ক্লাব সভাপতি, ‘আমরা খেলাটা কোথায় খেলতে চাই, এ ব্যাপারে ফেডারেশনকে চিঠি দিয়েছি। কারণ যেকোনো ক্লাবের মাঠে খেলা হলে সেখানে তাদের একটা দৃঢ় প্রতিক্রিয়া হয়। তাদের নিজস্ব একটা প্রাধান্য থাকে। আর প্রতিপক্ষের খেলোয়াড়রা একটু অনিশ্চয়তার মধ্যে থাকে; তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করে। অতীতে অনেকগুলো ঘটনা অনেক জায়গায় ঘটেছে। সেজন্য আমরা একটি নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছি।’

ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে ক্লাবটি তাদের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামানের নাম কাউন্সিলর হিসেবে পাঠিয়েছে বলে জানান কর্তারা। ফুটবল-ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলায়ও সেরা দল গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ক্লাব সভাপতি।

সব পরিচালককে বিভিন্ন দায়িত্ব দিয়ে ক্লাবটিকে গতিশীল করে তোলা হবে বলে জানান তিনি, ‘এখন আমরা সাতজন দায়িত্বে আছি এবং বাকি নয়জনকেও বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে যেন ক্লাবটি সুন্দরভাবে আরও গতিশীল হয় এবং তারা কাজ করতে পারেন। তাছাড়া ক্লাবকে স্বাবলম্বী করতে আমরা কাজ করছি। নিজস্ব আয়ে আগামীতে ক্লাব পরিচালিত হবে। এ ব্যাপারে আমরা সবসময় সচেতন এবং আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।’

মোহামেডান ক্লাবের অনুমতি ছাড়া এর লোগো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। 

মোহামেডানপরিচালনা পর্ষদবাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!