ইতিহাস গড়ার অপেক্ষায় বেলিংহাম ভাইয়েরা

সংগৃহীত ছবি
ইংল্যান্ডের ইতিহাসে এমনটা ঘটেছে মাত্র দুইবার। জাতীয় ফুটবল দলের হয়ে তৃতীয়বারের মতো দুই ভাই একসঙ্গে মাঠে নামার অপেক্ষায়। আসন্ন ফিফা উইন্ডোর জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন জুড বেলিংহামের ভাই জুব বেলিংহামও।
নভেম্বরের ফিফা উইন্ডোতে নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিলেন জুব। সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-২১ ও ডর্টমুন্ডের হয়ে নিজের আগমনী বার্তা দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার। অভিষেকের অপেক্ষায় থাকবেন আরেক মিডফিল্ডার জশ কিংও।
এই স্কোয়াডে আছেন জুবের ভাই জুডও। যদি কোন এক ম্যাচে দুই ভাই একসঙ্গে মাঠে নামেন, তাহলেই হবে রেকর্ড। ইংল্যান্ডের হয়ে প্রথমবার দুই ভাইয়ের একসঙ্গে মাঠে নামার রেকর্ডটা ছিল চার্লটন ভাইদের। জ্যাক ও ববি দুই ভাই একসঙ্গে খেলেছেন ৫ বছর।
এরপর ২৬ বছরের বিরতিতে দ্বিতীয়বার দুই ভাইকে একসঙ্গে দলে পায় ইংলিশরা। ফিল ও গ্যারি নেভিল ১১ বছর একসঙ্গে জাতীয় দলে ছিলেন।
নভেম্বর উইন্ডোতে ইংল্যান্ড স্কোয়াড
গোলকিপার : জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড ও জেসন
স্টিল
ডিফেন্ডার : এজরি কনসা, মার্ক গুয়েহি, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড,
লুইস হল, জ্যারেল কোয়ানসা, জেড স্পেন্স, বেন হোয়াইট
মিডফিল্ডার : জুড বেলিংহাম, জুব বেলিংহাম, জশ কিং, জেমস গার্নার, এলিয়ট অ্যান্ডারসন,
এবেরেচি এজে, মাইলস লুইস-স্কেলি, ডেকলান রাইস
ফরোয়ার্ড : হ্যারি কেইন, মরগান গিবস-হোয়াইট, ডমিনিক ক্যালভার্ট-লেউইন, অ্যান্থনি
গর্ডন, রিও এনগুমোহা, মরগান রজার্স



