ভ্যালেন্সিয়ার কাছে ক্ষমা চাইলেন রোদ্রি

সংগৃহীত ছবি
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে শুরুর একাদশে অভিষেক হয়েছিল রোদ্রির। সেই ম্যাচে ৫-০ গোলের বড় জয় পেয়েছে কাতালানরা। ওই ম্যাচেই প্রতিপক্ষকে নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী এই তারকা। শেষ পর্যন্ত ক্লাবটির কাছে ক্ষমা চেয়েছেন রোদ্রি।
ভ্যালেন্সিয়ার বেহাল দশা নিয়েই সতীর্থ পাউ কুবারসিকে বেশ কিছু কথা বলেছিলেন রোদ্রি। মুভিস্টার প্লাস-এর ক্যামেরায় ধরা পড়েছিল রোদ্রি-কুবারসির সেই কথোপকথন। ভ্যালেন্সিয়াকে ‘খুবই দুর্বল’ দল বলেছেন রোদ্রি। রোদ্রির এমন মন্তব্য ভালো চোখে দেখেনি ভ্যালেন্সিয়া সমর্থকরা।
স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, প্রতিপক্ষের কাউকে উপহাস করার কোনো লক্ষ্য তার ছিল না, ‘আমার বন্ধু ও সতীর্থ হোসে গায়া (স্প্যানিশ ডিফেন্ডার ও ভ্যালেন্সিয়া অধিনায়ক) এবং পুরো স্কোয়াডের কাছে আমি ক্ষমা চাইছি। আমি এটাও পরিষ্কার করতে চাই যে, এটা কেবলই একটা বিস্ময়ের একটি প্রকাশ ছিল। যে কেউ ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবে।‘
রোদ্রি আরও জানান, ‘কোনো পর্যায়েই আমি কাউকে উপহাস করতে চাইনি বা কোনো দলের কঠিন একটি মুহূর্তকে ভুলভাবে উপস্থাপন করতে। এর ঠিক উল্টোটা চেয়েছি। আমরা সবাই ভ্যালেন্সিয়াকে সেই জায়গায় ফিরতে দেখতে চাই যেখানে তাদের থাকা উচিত। এই প্রতিযোগিতার সেরা ক্লাবের একটি তারা। আমি স্রেফ সেটাই বলতে চেয়েছি। এটা ছিল ব্যক্তিগত একটি আলাপচারিতা। আমি মনে করি, আমরা সবাই এখান থেকে শিখতে পারি। কারণ, কখনও কখনও বিষয়গুলো ভুলভাবে উপস্থাপন করা হয়। তবে কোনো পর্যায়ে আমি কোনো অসম্মান করতে চাইনি। ভ্যালেন্সিয়ার কাছে আমি ক্ষমাপ্রার্থী।‘



