Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নেতৃত্ব হারিয়ে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪২
নেতৃত্ব হারিয়ে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

ফাইল ছবি

কয়েকদিন আগেই তাকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। নেতৃত্বের চাপে মিরাজের পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকে নামছিল বলে মন্তব্য করছিলেন বিশ্লেষকেরা। সেই মিরাজ এবার জ্বলে উঠলেন ভিন্ন ফরম্যাটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

ডারউইনে আজ বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ইনিংসের তৃতীয় ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ের শুরু। কোনো রান না করেই আউট হন তানজিদ হাসান। আরেক ওপেনার সাদমান ইসলাম করেন ৩১ রান। তিনে নেমে মুমিনুল হক ১৬ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৩৭ রান।

আরও পড়ুন

সিংহাসনে বসে বাটলার বললেন, একদিন মুকুট পরবেন সূর্যবংশী

০৬ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে যাওয়া মুশফিকুর রহিম এদিন শূন্য রানে আউট হয়েছেন। কিপার অমিত হাসান (১৫), সৌম্য সরকার (১৬) দ্রুত আউট হলে স্কোর দুইশ হবে কিনা- তা নিয়ে সংশয় তৈরি হয়। ১৯৪ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর শেষ ব্যাটার খালেদ আহমেদকে নিয়ে জুটি গড়েন মিরাজ। জেরিস ওয়াদিয়াকে বাউন্ডারি মেরে ১২৮ বলে তুলে নেন সেঞ্চুরি। 

শেষ পর্যন্ত ৭৫.৫ ওভারে ২৬৩ রানে অল-আউট হয় বাংলাদেশ। মিরাজ ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেওয়া খালেদ আহমেদ খেলেন ২৮ বলে ১৫ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার ডান হাতি অফস্পিনার কোরি রোচিচিওলি ৮৩ রানে নিয়েছেন ৬ উইকেট। ২৮ বছর বয়সী এই বোলারের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি।

মেহেদি হাসান মিরাজবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ