Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সিংহাসনে বসে বাটলার বললেন, একদিন মুকুট পরবেন সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:১৯
সিংহাসনে বসে বাটলার বললেন, একদিন মুকুট পরবেন সূর্যবংশী

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের মুকুট এখন ইংলিশ তারকা জস বাটলারের মাথায়। কাইরন পোলার্ড ও ক্রিস গেইলের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে সিংহাসনে বসার পর বাটলার এই ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন। তার মতে, ভবিষ্যতে তার এই বিশ্বরেকর্ড ভেঙে দেবেন ভারতীয় কিশোর বৈভব সূর্যবংশী।

দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ২০ বলে ৫১ রানের দুর্দান্ত এক ইনিংসে বাটলার রানের চূড়ায় ওঠেন। স্বীকৃত টি-টোয়েন্টির ৪৯২ ইনিংসে তার সংগ্রহ এখন ১৪ হাজার ৮৩৩ রান। গত মাসেই এই রেকর্ড নিজের করে নিয়েছিলেন কায়রন পোলার্ড। এই ক্যারিবিয়ান ৬৬৩ ইনিংসে ১৪ হাজার ৮০৩ রান করেছেন। অনেক কম ইনিংস খেলেই তাকে ছাড়িয়ে গেছেন বাটলার। ১৪ হাজার ৫৬২ রান নিয়ে তিনে আছেন ক্রিস গেইল।

আরও পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে খেলায় ইংল্যান্ডের তোপের মুখে আয়ারল্যান্ড

০৬ আগস্ট ২০২৬

রেকর্ড গড়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাটলার বলেন, ‘আসলে ভাবতেই খুব ভালো লাগছে যে, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এখন আমার। আমরা গত ম্যাচে এমআই লন্ডনের বিপক্ষে খেলেছি। সেদিন পলি (পোলার্ড) ডাগ-আউটে বসে ছিলেন। তখন তাকে ছাড়িয়ে যেতে পারলে ভালো লাগত। তবে রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। একদিন কেউ না কেউ এই রেকর্ড ঠিকই ভেঙে দেবে এবং তার নামটা সম্ভবত সূর্যবংশী।’


১৫ বছর বয়সী সূর্যবংশী বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছেন আইপিএল দিয়ে। তার আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেটবোদ্ধাদের। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪৩৯ রান করে টুর্নামেন্টসেরা হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫১ রান করেছেন। হয়েছেন সিরিজসেরা। এবার বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এক ব্যাটারের মুখ থেকে এমন প্রশংসা পাওয়া তাকে নিশ্চয়ই আরও অনুপ্রাণিত করবে।

জস বাটলারবৈভব সূর্যবংশীটি-টোয়েন্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ