Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ট্রাভিস হেড

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করা উচিত নয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:০৯
শেয়ার করুন:
প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করা উচিত নয়

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খুবই বাজেভাবে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে অস্ট্রেলিয়ার বিস্ফোকর ওপেনার ট্রাভিস হেড প্রস্তুতি ম্যাচে বাংলাদেশে হার নিয়ে ভাবছেন না। একইসঙ্গে প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্স দিয়ে তিনি বাংলাদেশ দলকে বিচার করতে নারাজ।

ডারউইনে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে ডারউইনে অনুষ্ঠিত তিন দিনের ওই প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে হেরেছিল সফরকারী বাংলাদেশ। তবে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া মূল টেস্ট সিরিজের আগে এই ফলকে টাইগারদের মূল শক্তির মাপকাঠি মানতে নারাজ অজি ব্যাটার।

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনে উচ্চপর্যায়ের আলোচনা

১১ আগস্ট ২০২৬

ক্রিকেট ডট কম ডট এইউ-কে দেওয়া সাক্ষাৎকারে হেড বলেন, ‘এটি একটি টেস্ট সিরিজ, তাই চারদিকে অনেক কাটাছেঁড়া বা আলোচনা চলবে। এতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অর্জনের বিষয় আছে। বড় দলগুলোর মুখোমুখি হলে সবাই বাড়তি কিছু প্রত্যাশা করে। তার ওপর আপনি যখন বাংলাদেশের মতো একটি দলের মুখোমুখি হবেন; বিশেষ করে তারা এই সপ্তাহটি যেভাবে কাটিয়েছে, তাতে তাদের নিজেদের মধ্যেও “রান পেতেই হবে” টাইপের প্রত্যাশা কাজ করবে। তখন সেটিই সবচেয়ে কঠিন জায়গা হয়ে দাঁড়ায়।’

প্রস্তুতি ম্যাচের ফলাফলের বিষয়ে হেড বলেন, ‘যা ঘটার ঘটে গেছে। খুব বেশি কিছু তো হয়নি। আমরাও অতীতে অনেক বাজে প্রস্তুতি ম্যাচ খেলেছি। এসব ম্যাচ আসলে বড় চ্যালেঞ্জ, কারণ আপনার মনোসংযোগ থাকে অন্য কোথাও। এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি কোনো অসম্মান নয়। ক্রিকেট একটি কঠিন খেলা। তাই আমি মনে করি আগামী অল্প কিছু সময় এবং এই দুই টেস্ট সিরিজে আমাদের প্রত্যাশার পারদ কিছুটা নামিয়ে রাখা উচিত।’

আরও পড়ুন

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাল উইন্ডিজ

১১ আগস্ট ২০২৬

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দলের এমন কিছু খেলোয়াড় আছে, যারা কেবল বৃহস্পতিবারের ম্যাচ এবং সেখান থেকে তারা কী পেতে চায়, তা নিয়েই ভাবছে। তারা (প্রস্তুতি ম্যাচের) প্রথম ইনিংসে ভালো খেলেছে, ২৭০-এর বেশি রান করেছে এবং ব্যাটাররা বড় রানও পেয়েছে। বাইরে থেকে ফলাফল যেমনই দেখাক না কেন, তারা হয়তো হতাশ হতে পারে; কিন্তু দলের ভেতর থেকে তারা কেবল বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই ভাবছে।’

ট্রাভিস হেডবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ