Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনে উচ্চপর্যায়ের আলোচনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৩১
বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনে উচ্চপর্যায়ের আলোচনা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট সিরিজ নিয়ে চলমান অনিশ্চয়তা ও জটিলতা খুব দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজনৈতিক নানা টানাপোড়েনের মাঝেও খেলাধুলাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবে দেখছে বর্তমান সরকার। এই সিরিজটি আয়োজনে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’।

সম্প্রতি দিল্লির মাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের কিছু নেতার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। ফলে সেপ্টেম্বরে আসন্ন ক্রিকেট সিরিজটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। তবে এই বিষয়টিকে বড় করে দেখতে নারাজ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। ক্রিকবাজকে তিনি বলেন, ‘না, না, না... আমি মনে করি না যে ওই সংবাদ সম্মেলনের কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। আমার মতে, খেলাধুলা মানেই খেলাধুলা। খেলাধুলার মাধ্যমেই প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।’

আরও পড়ুন

সেপ্টেম্বরে ভারত সিরিজ আয়োজনের প্রস্তুতি কতদূর?

২১ জুলাই ২০২৬

ক্রিকেট সিরিজ নিয়ে তৈরি হওয়া এই জট খুলতে ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানান তিনি, ‘এটি নিয়ে মন্ত্রীপর্যায়ে কাজ চলছে। আমি আজকেই (সোমবার) পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। তারা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা চাই গত বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হওয়া এই অচলাবস্থার দ্রুত অবসান ঘটুক। ইনশাআল্লাহ, আমরা অত্যন্ত আশাবাদী যে খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।’

এর আগে সোমবার সকালে ভারতের হাই কমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুই দেশের মধ্যকার ঐতিহ্যবাহী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ক্রিকেট সিরিজ টিকিয়ে রাখার ওপর জোর দিয়ে আমিনুল হক বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রিকেট সিরিজ অব্যাহত থাকা উচিত। আমরা আশা করছি খুব দ্রুতই এই বিষয়ের একটি সুরাহা হবে। ভারতীয় হাই কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। আমিও পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। গত বিশ্বকাপের সময় থেকে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা দ্রুত নিরসন হবে বলে তারা অত্যন্ত আশাবাদী।’

বাংলাদেশ-ভারত সিরিজবিসিবিবিসিসিআইযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়