Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশের হার অস্ট্রেলিয়ায়

৮ উইকেট নেওয়া কে এই থম্পসন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৮:০৩
৮ উইকেট নেওয়া কে এই থম্পসন

সংগৃহীত ছবি

তিনি আসলেন, বল ছুড়লেন এবং জয় করলেন। তার বল যেন বুঝে উঠতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের শেষ দিনে সফরকারীদের ব্যাটিং ধসের মূল নায়ক ক্যাম্পবেল থম্পসন। ২২ বছর বয়সী এই বাঁহাতি পেসার মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। মারারা ওভালে তার বোলিং মুগ্ধ করেছে সবাইকে।

দ্বিতীয় দিনের শেষ দিকে দুটি উইকেট নিয়েছিলেন থম্পসন। এরপর শনিবার সকালে মাত্র ৩৫ রানেই বাংলাদেশের বাকি ৮ উইকেটের পতন ঘটে। এই পেসার একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন। অথচ দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে গত গ্রীষ্মে অভিষেক অভিষেক হয়েছিল এই তরুণের।

অবাক করার মতো বিষয় হলো ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একটি শেফিল্ড শিল্ড ম্যাচ ও দুটি ওয়ানডে কাপ ম্যাচ খেলেছেন থম্পসন। তবে গত নভেম্বরে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিনি খেলেছেন প্রধানমন্ত্রীর একাদশের হয়ে। বড় অভিজ্ঞতা বলতে ছিল তার এটুকুই।

আজ সকালে দুর্দান্ত বোলিংয়ের পর থম্পসন বলেছেন, ‘আজ সকালে ম্যাচটা শেষ করার জন্য আমার কিছু পরিকল্পনা ছিল—নতুন বল ব্যবহার করা, বল সুইং করানো এবং স্টাম্পে আঘাত করা। সৌভাগ্যক্রমে কয়েকটি উইকেটও পেয়েছি। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে আমাদের একটু খাটো লেংথে বল করতে হয়েছে। তাই বল কিছুটা পেছনে টেনে এনে স্টাম্পের ওপর আঘাত করাই ছিল পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী বোলিং করাই ছিল মূল লক্ষ্য।’

কে এই থম্পসন?

থম্পসন অস্ট্রেলিয়ার ইস্ট টরেন্স ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের খেলোয়াড়। দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমি থেকে উঠে আসা এই তরুণ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের চ্যাম্পিয়নশিপ এবং প্রিমিয়ার ক্রিকেটে চমৎকার খেলে নজর কেড়েছেন।

২০২৩-২৪ মৌসুমে লিগে দুর্দান্ত খেলেছেন থম্পসন। ওই মৌসুমে ২৯ উইকেট নিয়ে জায়গা করে নেন দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ক্রিকেটের বর্ষসেরা পুরুষ দলের একাদশে। তার এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৪-২৫ মৌসুমে দক্ষিণ অস্ট্রেলিয়ার রুকি তালিকায় প্রথম পেশাদার চুক্তির সুযোগ পান তিনি। ২০২৫-২৬ মৌসুমের অষ্টম রাউন্ডে কুইন্সল্যান্ডের বিপক্ষে শেফিল্ড শিল্ডে অভিষেক হয় থম্পসনের।

তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের শুরুটাও হয়েছে দুর্দান্তভাবে। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উসমান খাজার বিপক্ষে টানা চারটি মেডেন ওভার করেন তিনি। এরপর মাত্র তিন বলের ব্যবধানে তুলে নেন ক্যারিয়ারের প্রথম দুটি উইকেট। তখন থেকেই নজরে আসতে শুরু করেন এই তরুণ পেসার।


ক্যাম্পবেল থম্পসনবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!