তিনি আসলেন, বল ছুড়লেন এবং জয় করলেন। তার বল যেন বুঝে উঠতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের শেষ দিনে সফরকারীদের ব্যাটিং ধসের মূল নায়ক ক্যাম্পবেল থম্পসন। ২২ বছর বয়সী এই বাঁহাতি পেসার মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট। মারারা ওভালে তার বোলিং মুগ্ধ করেছে সবাইকে। দ্বিতীয় দিনের শেষ দিকে দুটি উইকেট নিয়েছিলেন থম্পসন। এরপর শনিবার সকালে মাত্র ৩৫ রানেই বাংলাদেশের বাকি ৮ উইকেটের পতন ঘটে। এই পেসার একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন। অথচ দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে গত...