Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ

সবচেয়ে দামি দল গড়েছে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৩৭
সবচেয়ে দামি দল গড়েছে মোহামেডান

৫৫ লাখ টাকায় এবার মোহামেডানে তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের জটিলতা কেটেছে আগেই। এবার দলবদলের ব্যস্ততা। নিউজিল্যান্ড সিরিজের দৌড়ঝাঁপের মাঝে মিরপুরের সিসিডিএম কার্যালয়ে ভিড় থাকবে ১৮ ও ১৯ এপ্রিল। ভিড়টা অবশ্য আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার। কারণ বেশিরভাগ দলই ১৫ জন করে স্কোয়াড গুছিয়ে নিয়েছে আগেই। টাকার অঙ্কে সবচেয়ে দামি দল গড়েছে মোহামেডান।

এবারের মৌসুমে ৬ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার দল গড়েছে সাদা কালোরা। সময়ের পালা বদলে ঘরোয়া লিগের সেরা পারফরমাররা এখন তাদের ডেরায়। সর্বোচ্চ ৫৫ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন তাওহিদ হৃদয়, দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ লাখ নাঈম শেখের, এনামুল হক বিজয় ৪০ লাখ টাকা পারিশ্রমিকে খেলছেন।

এছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩৮ লাখ ৫০ হাজার, তাসকিন ৪০ লাখ, পারভেজ ইমন ৪৫ লাখ, রিশাদ হোসেন ৪২ লাখ, আফিফ ৩৯, তাইজুল ও সাইফউদ্দিন পাচ্ছেন ৩০ লাখ করে। এছাড়া লিগে নিয়মিত পারফরম করা রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত, মুশফিক হাসান, রনি তালুকদার, ইয়াসির রাব্বিরাও আছেন দলটিতে। সব মিলিয়ে লিগ জয়ের মতো দল গড়েছে মোহামেডান।

আগের মতো স্পন্সর না পেলেও ব্যয়ের দিক থেকে দ্বিতীয় সেরা দল গড়েছে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নরা খরচ করেছে প্রায় ৫ কোটির মতো। এর মধ্যে গত মৌসুমে খেলোয়াড়দের ধরে রাখতে পেরেছে ক্লাবটি। গত মৌসুমে খেলা ক্রিকেটারদের মধ্যে আছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, জিসান আলম, রাকিবুল, মাহফুজুর রাব্বি। নতুন ঢোকা ক্রিকেটারদের মধ্যে বড় নাম সৌম্য সরকার, মাহিদুল অঙ্কন, জাকের আলি, সাব্বির রহমান, খালেদ আহমেদ।

আবাহনী ও মোহামেডান নতুন ক্রিকেটারদের একটা বড় অংশ পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ বড় বাজেটের দল না গড়ায়। অবশ্য ক্লাবটির মালিক বৃহস্পতিবার জানিয়েছেন ভালোভাবেই দল গড়বেন। নিজের পূর্বের অবস্থান থেকে সরে এসে মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানকে পেতে অনেকটা এগিয়েছে লিজেন্ডস। এছাড়া ওপেনার সাইফ হাসান ও নাসুম আহমেদ এই ক্লাবের বড় নাম।

বাজেটের দিক থেকে তৃতীয় অবস্থানে ঢাকা লেপার্ডস। কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে এই ক্লাবে খেলছেন মুমিনুল হকসহ বেশ কিছু তরুণ ক্রিকেটার।

এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, শামীম হোসেন, আরিফুল ইসলামদের নিয়ে মাঝারি মানের দল গড়ে এগিয়ে যেতে চাইছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংকও কোনোরকমে দল গড়ার অবস্থান থেকে সরে ভালো দল গড়ার চিন্তায় আছে। ১২ ক্লাবের বাকি দলগুলোও নিজেদের গোছাতে ব্যস্ত।

এই গুছিয়ে ওঠায় ক্লাবগুলোর চিন্তার কারণ জাতীয় দলের ক্রিকেটারদের পাকিস্তান সিরিজ। মে’তে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সময় জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার থাকবেন ব্যস্ত। তাই জাতীয় দলের ক্রিকেটারদের মোটা অঙ্কে দলে নেওয়ার ব্যাপারে ভাবছে ক্লাবগুলো।


ক্রিকেটআবাহনীমোহামেডানতাওহিদ হৃদয়
    শেয়ার করুন:
    Advertisement
    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    জামালের ‘সেলুন লাইব্রেরি’

    ০৫ জুন ২০২৬, ০৩:৪৩

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ইউট্যাব থেকে পদত্যাগ করেছেন ঢাবি ভিসি, নেপথ্যে কী

    ০৫ জুন ২০২৬, ১১:০৭

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    যাত্রীরা আগে নেমে যাওয়ায় এড়ানো গেছে প্রাণহানি

    ০৫ জুন ২০২৬, ১২:১৬

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    সাগরের শহরে নেই সুপেয় পানি

    সাগরের শহরে নেই সুপেয় পানি

    ০৫ জুন ২০২৬, ০৬:০৭

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    advertiseadvertise