Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

পাকিস্তান ক্রিকেটে বড় দায়িত্বে আসছেন শোয়েব আখতার?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০০
পাকিস্তান ক্রিকেটে বড় দায়িত্বে আসছেন শোয়েব আখতার?

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থিংক ট্যাংকে বড় ধরনের রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই পরিবর্তনের অংশ হিসেবেই পিসিবির একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে চলেছেন পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই গুঞ্জন জোরালো হয়েছে।

পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত সপ্তাহে ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বিস্তারিত বৈঠক করেছেন শোয়েব আখতার। বৈঠকে পাকিস্তানের ক্রিকেট কাঠামোর বিভিন্ন সমস্যা ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। খুব দ্রুতই নাকি শোয়েবকে পিসিবির গুরুত্বপূর্ণ পদে আনা হবে বলে দাবি করেছে বার্তা সংস্থাটি।

আরও পড়ুন

জব্দকৃত মোবাইল ফেরত চাইলেন রিজওয়ান

২৯ সেপ্টেম্বর ২০২৬

শোয়েব আখতারের সঙ্গে পিসিবি প্রধানের সুসম্পর্ক গড়ে ওঠার নেপথ্যে রয়েছে একটি মানবিক ঘটনা। কয়েক সপ্তাহ আগে শোয়েবের বড় ভাই মারা যাওয়ার পর মহসিন নাকভি তার পাশে দাঁড়িয়েছিলেন এবং নিবিড়ভাবে খোঁজখবর নিয়েছিলেন। তার এমন আচরণ শোয়েবকে মুগ্ধ করে। যদিও শোয়েব সবসময়ই গণমাধ্যমে পিসিবি ও পাকিস্তান ক্রিকেটের একজন কড়া সমালোচনা করে থাকেন।

ওই ঘটনার পর থেকেই নাকি শোয়েব-নাকভির সম্পর্কের উন্নতি হয়। এক পর্যায়ে নাকভি তাকে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) ও বিভিন্ন ট্রেনিং ক্যাম্প পরিদর্শনের আমন্ত্রণ জানান। সূত্রটি আরও জানিয়েছে, ‘শোয়েব আখতার বড় কোনো পদে আসীন হওয়ার পথে রয়েছেন। তবে চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে তিনি পাকিস্তান ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নিজের কিছু নিজস্ব পরিকল্পনা ও শর্তের কথাও তুলে ধরেছেন।’

আরও পড়ুন

মেসি-রোনালদোরা কীসের আশায় ছোট ক্লাব কিনছেন?

২৯ সেপ্টেম্বর ২০২৬

শুধু শোয়েব আখতারকে যুক্ত করাই নয়, জাতীয় দলের কোচিং স্টাফেও বড় পরিবর্তনের পরিকল্পনা করছে পিসিবি। ইংল্যান্ড সিরিজে ভরাডুবির পর ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবং ব্যাটিং কোচ অ্যাশলে নফকে আকস্মিক পদত্যাগ করেছিলেন। তাদের জায়গায় বিদেশি কোচ ও কনসালট্যান্ট নিয়োগের কথা ভাবছে বোর্ড। পাশাপাশি বেশ কিছুদিন ধরে খারাপ পারফর্ম করা নারী দলের জন্য দীর্ঘমেয়াদে প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়াও চলছে।

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর পিসিবি নড়েচড়ে বসেছে। অবশ্য সিরিজের মাঝপথেই সাত ক্রিকেটার ও দুই কোচকে দেশে ফেরত পাঠিয়েছিল পিসিবি। এমনকী অনলাইন জুয়ার বিষয়েও তদন্ত চলমান। পিসিবির সূত্রটি বলেছে, ‘বোর্ড ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং খুব দ্রুত ক্রিকেট থিংক ট্যাংকে পরিবর্তন আসবে। কারণ চেয়ারম্যান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, পুরুষ, নারী, শাহিনস এবং জুনিয়র—সব পর্যায়েই তিনি আরও ভালো পারফরম্যান্স দেখতে চান।’

শোয়েব আখতারমহসিন নাকভিপিসিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের