Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এবার বাংলাদেশের সেঞ্চুরিয়ন পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬
শেয়ার করুন:
এবার বাংলাদেশের সেঞ্চুরিয়ন পরীক্ষা

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সুপার স্পোর্টস পার্ক মাঠটি পেস বোলারদের জন্য আদর্শ। তাই অনেক টেস্টে এই মাঠে একাদশে স্পিনারই রাখে না দলগুলো। সেই মাঠে ব্যাটিং ব্যর্থতায় ধুঁকতে থাকা বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টে নামছে ‘পেস’ পরীক্ষায়। প্রোটিয়া একাদশে ফিরেছেন এনরিখ নরকিয়া। কগিসো রাবাদার গতি সামলানোই জোহানেসবার্গ টেস্টে কঠিন ছিল, এর সঙ্গে যোগ হলেন নরকিয়া। তাওহীদ হৃদয়-লিটন দাসদের সামনে তাই অ্যাসিড টেস্ট।

সেঞ্চুরিয়নে বাংলাদেশের জন্য দক্ষিণ আফ্রিকা অবশ্য ‘অল পেস’ আক্রমণ নিয়ে একাদশ সাজায়নি। সিমন হারমার আছেন। গত টেস্টে দারুণ পারফরম্যান্সের কারণে পেসনির্ভর উইকেটেও টিকে গেছেন এই অফস্পিনার। অবশ্য টেস্টে দ্বিতীয় ইনিংসে তার দারুণ কার্যকারিতা কেশব মহারাজের আগে একাদশে জায়গা দিয়েছে হারমারকে। তাই পেসনির্ভর উইকেটেও বাংলাদেশ ব্যাটারদের জন্য বল হাতে নামবেন এই স্পিনার।

জোহানেসবার্গে ৯ উইকেটের বড় হার, বাংলাদেশের জন্য শুধু ফলাফলের বিচারেই হতাশা ছিল না, বরং দলের পারফরম্যান্সও ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতা এবং ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে সফরকারীদের। জোহানেসবার্গে প্রথম ইনিংসে প্রোটিয়া পেসার রাবাদার গতি এবং দ্বিতীয় ইনিংসে সিমন হারমারের ঘূর্ণির মুখে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের ব্যাটিং ব্যর্থতার দায় নিয়েছেন। এটা অবশ্য প্রতি সিরিজের পরই বাংলাদেশ অধিনায়করা নিয়ে থাকেন! সেঞ্চুরিয়নের বাউন্সি ও পেস সহায়ক উইকেটে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ভুলগুলো শুধরে নেওয়া।

এদিকে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও প্রথম টেস্টে সফল পেসার হাসান মাহমুদ। একাদশে দুটি নিশ্চিত পরিবর্তন আসছে। হাসান মাহমুদের অনুপস্থিতিতে একাদশে ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের।

মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় মিডলঅর্ডারে তৈরি হয়েছে বড় শূন্যতা। সেই জায়গায় উইকেটকিপার-ব্যাটার জাকের আলির খেলার সম্ভাবনাই বেশি। মিডলঅর্ডার বা লোয়ার মিডলঅর্ডারে ব্যাটিং করার অভিজ্ঞতা থাকায় নাঈম শেখের চেয়ে এগিয়ে আছেন জাকের। মূলত ওপেনার হিসেবে খেলে আসা নাঈমের মিডলঅর্ডারে খেলার অভিজ্ঞতা নেই। তবে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে বিশ্রাম দেওয়া হলে নাঈমের কপাল খুলতে পারে। যদিও আগের টেস্টে ভালো করতে না পারলেও এখনই রবিনকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। চাপে আছেন অভিজ্ঞ মুমিনুল হকও, তবে মুশফিকের অনুপস্থিতিতে মিডলঅর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটারের প্রয়োজনীয়তা থেকেই টিকে যেতে পারেন তিনি। মুশফিকের না থাকা নিয়ে সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স বললেন, ‘১০৮ টেস্টের অভিজ্ঞতা কাভার করা খুবই কঠিন। তবে গত দুই টেস্টে আরও একজন সিনিয়র ক্রিকেটার মুমিনুল রান না করলেও হৃদয় দায়িত্ব নিয়ে খেলেছে। আমরা সেই চেষ্টাই করছি। মুশফিকের জায়গায় যে-ই আসবে, তাকে দায়িত্ব নিতে হবে।’

২০২৪ সালের অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করে সিমন্সকে বাংলাদেশ দলের প্রধান কোচ করা হয়। ডারউইনে ৯ উইকেটের জয়ের পর তিন সংস্করণ মিলে ৯ ম্যাচ খেলে এখনো জয়হীন বাংলাদেশ। সিমন্সের টিকে থাকা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে প্রশ্ন করা হলে সিরিজের মাঝপথে মন্তব্য করতে চাননি তিনি। এ নিয়ে প্রশ্ন করা হলে সিমন্স বললেন, ‘চুক্তি বা এসব নিয়ে আমার আর বোর্ডের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। আর আপনার প্রশ্ন হলো, আমার চাকরি নিয়ে শঙ্কা। এ ধরনের আলোচনা নিয়ে মোটেও ভাবছি না আমি।’

বাংলাদেশদক্ষিণ আফ্রিকাজোহানেসবার্গসেঞ্চুরিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    তারেক রহমানের সংলাপে এনসিপি কেন একলা যেতে চায়?

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’

    ‘স্বাধীনতা বিপন্ন হলে নীরব থাকা গ্রহণযোগ্য নয়’