Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিসিএল নয়, বাংলাদেশ ফার্স্ট

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:০৪
বিসিএল নয়, বাংলাদেশ ফার্স্ট

এপ্রিলের ২১ তারিখ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ভেন্যু ও একাডেমি মাঠে শুরু হয়েছিল দুটি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ। এই ম্যাচ দুটিই হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ ম্যাচ। কারণ, আগামী মৌসুম থেকে এই টুর্নামেন্টই আর থাকছে না। বিসিএলের ২০২৬ মৌসুমকে অসমাপ্ত রেখেই বিলুপ্ত করে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট পরিচালিত হবে বাংলাদেশ ফার্স্ট নামে, যেখানে যোগ হবে টি-টোয়েন্টিও।

বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার আগামীর সময়কে জানিয়েছেন, বিসিএল আর থাকছে না, ‘এক রাউন্ডের খেলা হয়ে যাওয়ার পর বিসিএল আর শুরু করা যায়নি। সেই মৌসুম আর কন্টিনিউ হবে না। আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি, নতুন টুর্নামেন্টের প্রস্তাবিত নাম বাংলাদেশ ফার্স্ট। এই নামে আমরা চার দিনের ম্যাচ, ওয়ানডে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টও করব।’ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের আসর হিসেবে বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু হয়েছিল ২০১২-১৩ মৌসুমে। ভারতের দুলিপ ট্রফির মতো অঞ্চলভিত্তিক চারটি দল নিয়ে এই আসরে শুরুতে বিসিবি তিনটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে পেরেছিল— প্রাইম ব্যাংক, ওয়ালটন ও ইসলামী ব্যাংকের কাছে। প্রচারের অভাব, জাতীয় দলের খেলোয়াড়দের অনাগ্রহ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর আর্থিক পরিস্থিতি; সব মিলিয়ে একে একে মুখ ফিরিয়ে নেয় সবগুলো প্রতিষ্ঠান। বিসিবির আর্থিক পৃষ্ঠপোষকতাতেই শেষদিকে চলছিল টুর্নামেন্টটি, এবার একেবারে বন্ধই হয়ে গেল বিসিএল।

বাংলাদেশ সফরে আসার কথা ভারতের, এই লক্ষ্যে আগস্টের ২৯ থেকে ১৩ সেপ্টেম্বর— এই ১৫ দিন বাংলাদেশের সাদা বলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের অন্য কোথাও প্রতিশ্রুতি নেই। যদি শেষ পর্যন্ত ভারত না আসে, তাহলে এই সময়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হবে কি না— এমন প্রশ্নে কাউসার বললেন, ‘আসলে এত স্বল্প সময়ের ভেতর কোনো টুর্নামেন্ট আয়োজন করা কঠিন, আমাদের এ রকম কোনো চিন্তাভাবনা নেই। বরং ৩০ সেপ্টেম্বর থেকে জাতীয় লিগের নতুন মৌসুমের জন্য খেলোয়াড়রা ভেন্যুতে চলে যাবেন, তার আগে হবে ফিটনেস ক্যাম্প ও ফিটনেস টেস্ট। ২ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ।’

সময়ে সময়ে বিসিবিতে প্রেসিডেন্টস কাপ, সোনার বাংলা পাথওয়ে টুর্নামেন্ট, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপসহ বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেগুলো শুরুর সময় নিয়মিত চালিয়ে যাওয়ার কথা বলা হলেও পরে অকালমৃত্যুই ঘটেছে। প্রায় এক যুগের পরিক্রমার পর বিসিএলও বন্ধ হওয়ার পথে। নতুন নামে নতুন মোড়কে হয়তো ফিরবে নতুন কোনো টুর্নামেন্ট।

 

বিসিএলবাংলাদেশ ফার্স্টবাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ