বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লম্বা সময় নানা পদে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। বিসিবি
পরিচালক, টিম ম্যানেজার, হেড কোচ— সব জায়গাতেই ছিল তার পদচারণা। সেই খালেদ মাহমুদ এখন
জাতীয় দল থেকে অনেকটা দূরে। তবে ফেরার ইচ্ছা যে নেই তা নয়, বোর্ড চাইলে বিসিবিতে কোচিং
পদে অাবার ফিরতে চান বর্তমানে কোচিং পেশায় নিযুক্ত এই সাবেক ক্রিকেটার।
রবিবার পূর্বাচলে অবস্থিত ক্রিকেটার্স একাডেমি পরিদর্শনে গিয়েছিলেন জাতীয় দলের
ক্রিকেটার তাসকিন আহমেদ, সৌম্য সরকাররা। এই একাডেমির সঙ্গে ভালোভাবেই যুক্ত আছেন এই
ক্রিকেটাররা। সে...