Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আসিফের ভুয়া পোস্ট

আইনি ব্যবস্থার হুমকি বিসিবির

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৫:০৭
শেয়ার করুন:
আইনি ব্যবস্থার হুমকি বিসিবির

জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামাঙ্কিত ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’-এর নাম বর্তমান বোর্ড প্রশাসন বাতিল করেছে- মর্মে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খোঁজ নিয়ে জানা গিয়েছিল, বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি। এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘৫ আগস্টের পর শহীদ আবু সাঈদের সম্মানে মিরপুর স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করেছিলাম আমরা। নতুন সরকারের অবৈধ বিসিবি প্রেসিডেন্ট সেটা অপসারণ করেছে। ধন্যবাদ নতুন সরকার, ন্যাপোকিডগণ এবং নতুন সভাপতিকে।’

আরও পড়ুন

বাবার মতোই দুর্দান্ত ফ্রি-কিক ও কুল সেলিব্রেশন

২৭ আগস্ট ২০২৬

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘বিসিবি স্পষ্টভাবে পরিষ্কার করতে চায় যে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বা দেশের অন্যান্য আন্তর্জাতিক ভেন্যুতে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ বা অন্য কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত বোর্ড নেয়নি। উল্লেখ্য যে, বিসিবির আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ইভেন্টগুলোতে সমস্ত অফিশিয়াল স্ট্যান্ডের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়।’ 

বিবৃতিতে বলা হয়, ‘চলতি বছরের শুরুর দিকে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে মিরপুর শেরেবাংলায় তিনটি আন্তর্জাতিক সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’সহ সমস্ত স্ট্যান্ডের নাম ভেন্যুর ভেতরের দর্শক এবং টেলিভিশন সম্প্রচারে স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। ম্যাচের টিকিট এবং ইভেন্টের প্রচারণামূলক সামগ্রীতেও স্ট্যান্ডগুলোর নাম ছিল।’

আরও পড়ুন

ডিআরএসের সাফল্যে বিশ্বসেরা লিটন দাস

২৭ আগস্ট ২০২৬

বিসিবির আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ইভেন্টগুলোতে সমস্ত অফিশিয়াল স্ট্যান্ডের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়।বিসিবি জানায়, ‘আরও উল্লেখ্য যে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং অন্যান্য ভেন্যুর স্ট্যান্ডের নাম বহনকারী সাইন বোর্ডগুলো সময়ে সময়ে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে সাময়িকভাবে সরিয়ে  নেওয়া হতে পারে। এই ধরনের রক্ষণাবেক্ষণ সবসময় ম্যাচের বাইরের দিনগুলোতে করা হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও অবদানকে স্বীকৃতি দিয়েই বিসিবি একটি স্ট্যান্ডের নামকরণ করেছিল এবং এ বিষয়ে বিভ্রান্তি বা অনুমানের কোনো অবকাশ নেই।’

শেষে এমন মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে, ‘বিসিবি বিশ্বাস করে যে, এই নির্দিষ্ট বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে ভুল তথ্য এবং মিথ্যা বিবৃতি ছড়ানো একটি পরিকল্পিত চেষ্টার অংশ, যার উদ্দেশ্য বিসিবি এবং বর্তমান বোর্ডের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করা। বোর্ডের নীতিমালা অনুযায়ী এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ও যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার অধিকার বিসিবি সংরক্ষণ করে।’

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াবিসিবিবাংলাদেশ ক্রিকেট বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা