Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

চিরো মেসি

বাবার মতোই দুর্দান্ত ফ্রি-কিক ও কুল সেলিব্রেশন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৪:৪২
বাবার মতোই দুর্দান্ত ফ্রি-কিক ও কুল সেলিব্রেশন

জার্সির পেছনে ‘মেসি’ নামটি থাকলে রক্তে যে ফুটবল থাকবে, তা আর বলে দিতে হয় না। তবে বিশ্বজয়ী ফুটবল জাদুকর লিওনেল মেসির ছোট ছেলে চিরো মেসি এবার যা করল, তাতে তার বাবাও হয়তো অবাক হয়েছেন। ইন্টার মায়ামি একাডেমির হয়ে খেলতে নেমে ঠিক যেন বাবার মতো এক জাদুকরী ফ্রি-কিক গোল করে তাক লাগিয়ে দিয়েছে ৮ বছর বয়সি চিরো। এরপর তার কুল সেলিব্রেশনও মন কেড়েছে দর্শকদের।

ইন্টার মায়ামি অনূর্ধ্ব-৮ দলের ড্রিমস কাপ টুর্নামেন্টে খেলতে নেমেছিল চিরো। ম্যাচের এক পর্যায়ে বক্সের বাইরে ফ্রি-কিক পায় দল। বলের সামনে এসে দাঁড়িয়ে গোলের দিকে তাকাল সে, আর ঠিক যে দৃশ্য বিশ্ববাসী বড় মঞ্চে হাজারবার লিওনেল মেসির পায়ে দেখেছে, ঠিক যেন তারই এক নিখুঁত পুনরাবৃত্তি ঘটায় ছোট্ট চিরো। বাবা লিওনেল মেসি বাঁ-পায়ের জাদুকর হলেও চিরো ডান পায়ের শটে বল জালে পাঠায়।

আরও পড়ুন

জয় দিয়ে অভিষেক রাঙালেন ভোজিনহা

২৭ আগস্ট ২০২৬

চিরোর এমন আত্মবিশ্বাস আর নিখুঁত ফিনিশিং দেখে দর্শকরা নড়েচড়ে বসতে বাধ্য হন। গোল করার পর সতীর্থদের সঙ্গে স্বাভাবিক উল্লাসের পর এমন এক ঘটনা ঘটল যা কেউ আশা করেনি। সতীর্থদের মাঝখান থেকে কেউ একজন একটি সানগ্লাস বাড়িয়ে দিল চিরোর দিকে। সে সানগ্লাসটি চোখে পরে, দুই হাত ক্রস করে এমন এক পোজ দিল, যেন মনে হবে সে আক্ষরিক অর্থেই ম্যাচের বস! গোলটি যেমন চোখ জুড়ানো ছিল, তেমনি এই অভিনব সেলিব্রেশন সবাইকে মনে রাখতে বাধ্য করেছে।

মেসির সন্তান হওয়ায় চিরোর প্রতিটি পদক্ষেপে বাবার সঙ্গে তুলনা টানাটা স্বাভাবিক। তবে আট বছর বয়সেই নিজের প্রতিভার দ্যুতি ছড়াতে শুরু করেছে সে। এই টুর্নামেন্টের ফাইনালে মায়ামি ১০-২ গোলে ওয়েস্টন এফসিকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়। ওই ম্যাচে জোড়া গোল করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চিরো। এছাড়া পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরবও অর্জন করে সে।

আরও পড়ুন

ডিআরএসের সাফল্যে বিশ্বসেরা লিটন দাস

২৭ আগস্ট ২০২৬

মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো বর্তমানে ইন্টার মায়ামির যুব একাডেমিতে খেলছে। এত বড় একজন কিংবদন্তির সন্তান হওয়ায় এই বয়সেই তার ওপর অতিরিক্ত চাপ আছেই। চিরো আপাতত ফুটবলটা উপভোগ করছে এবং মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে। মাঠের ফ্রি-কিক থেকে শুরু করে চোখে সানগ্লাস চড়ানো সেলিব্রেশন—চিরো যে ভবিষ্যতে শিরোনামে থাকার জন্যই এসেছে, তা বলাই বাহুল্য।

লিওনেল মেসিচিরো মেসিইন্টার মায়ামি
    শেয়ার করুন:
    Advertisement
    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    ২৬ আগস্ট ২০২৬, ১৭:২১

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৪

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৬

    ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত ভক্তরা

    ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত ভক্তরা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:৪৩

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:০৩

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৪৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    ২৭ আগস্ট ২০২৬, ০২:২৮

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:৩৫

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    ২৭ আগস্ট ২০২৬, ০০:৫০

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৩২

    advertiseadvertise