Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

ডিআরএসের সাফল্যে বিশ্বসেরা লিটন দাস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৫৩
ডিআরএসের সাফল্যে বিশ্বসেরা লিটন দাস

সাদা বলে বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে কখনই ধারাবাহিক নন, কিন্তু ক্রিকেট মেধা প্রখর। সম্প্রতি ক্রিকভিজের এক পরিসংখ্যানে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস ব্যবহারে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সফল বাংলাদেশের এই তারকা। অন্যদিকে বোলারদের মধ্যে উইন্ডিজের কেমার রোচ ডিআরএস নিয়ে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন।

২০১৬ সাল থেকে টেস্টে অন্তত ১৫টি রিভিউ নেওয়া শীর্ষ ৩৫ জন ব্যাটারের মধ্যে ডিআরএস সাফল্যে সবার ওপরে রয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। পরিসংখ্যান অনুযায়ী, লিটন দাসের নেওয়া ১৬টি রিভিউয়ের মধ্যে ১১টিই সঠিক হয়েছে। অর্থাৎ ৬৮.৮ শতাংশ ক্ষেত্রেই তিনি আম্পায়ারকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করেছেন। তার নেওয়া প্রতি তিনটি রিভিউয়ের দুটিই সঠিক হয়েছে।

আরও পড়ুন

লিটনের তিন শূন্য, পাশে পাচ্ছেন অধিনায়ককে

২৩ আগস্ট ২০২৬

লিটনের ঠিক পরেই আছেন ভারতের চেতেশ্বর পূজারা, যার সফলতার হার ৬০ শতাংশ। এই খ্যাতিমান টেস্ট ব্যাটারের নেওয়া ১৫টি রিভিউয়ের মধ্যে ৯টিই সঠিক হয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাফেট ১৮টির মধ্যে ১০টি সঠিক রিভিউ নিয়ে সফল নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছেন। তার সাফল্যের হার ৫৫.৬ শতাংশ।

অন্যদিকে ২০১৬ সাল থেকে অন্তত ১৫টি রিভিউ নেওয়া ৫৮ জন বোলারের মধ্যে রিভিউয়ে সবার ওপরে কেমার রোচ। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসারের নেওয়া ৪০টি রিভিউয়ের মধ্যে ১৪টিই সঠিক প্রমাণিত হয়েছে। তার সাফল্যের হার ৩৫ শতাংশ। তারপর আছেন ইংল্যান্ডের ক্রিস ওয়ান্‌স (২৯.৪ শতাংশ, ৩৪টির মধ্যে ১০টি) এবং স্টুয়ার্ট ব্রড (২৯.১ শতাংশ, ৫৫টির মধ্যে ১৬টি)।

একটা সময় ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বলা হতো ডিআরএসের রাজা। অনেকেই ডিআরএসকে ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলে মন্তব্য করতেন। সেই তকমা এবার পেয়ে যাচ্ছেন লিটন। বোলার-ব্যাটার মিলিয়ে তিনিই পরিসংখ্যানে শীর্ষে আছেন। চাপের মুখে নিখুঁত সিদ্ধান্ত নিতে জুড়ি নেই এই তারকা উইকেটকিপার ব্যাটারের।

-বিবিসি স্পোর্টস অবলম্বনে

লিটন দাসডিআরএসটেস্ট ক্রিকেট
    শেয়ার করুন:
    Advertisement
    বিদিশার প্রতারণার জাল

    বিদিশার প্রতারণার জাল

    ২৬ আগস্ট ২০২৬, ১৫:০৮

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    সন্তানদের সম্পত্তি লিখে দিলেও ভোগদখলে থাকবেন মা-বাবা

    ২৬ আগস্ট ২০২৬, ১৭:২১

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    রাজধানীর রাতের রাস্তা যেন পথচারীদের মৃত্যুফাঁদ

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৪

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    হরমুজে নৌ-চলাচল চালু নিয়ে ইরান-ওমানের সমঝোতা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:১৬

    ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত ভক্তরা

    ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত ভক্তরা

    ২৬ আগস্ট ২০২৬, ১৮:৪৩

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:০৩

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৪৪

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:৩৫

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    ২৭ আগস্ট ২০২৬, ০০:৫০

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    ২৭ আগস্ট ২০২৬, ০২:২৮

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৩২

    advertiseadvertise