সাদা বলে বাংলাদেশের দুই
ফরম্যাটের অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে কখনই ধারাবাহিক নন, কিন্তু ক্রিকেট মেধা প্রখর।
সম্প্রতি ক্রিকভিজের এক পরিসংখ্যানে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস ব্যবহারে
ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সফল বাংলাদেশের এই তারকা। অন্যদিকে বোলারদের মধ্যে উইন্ডিজের
কেমার রোচ ডিআরএস নিয়ে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন।
২০১৬ সাল থেকে টেস্টে অন্তত
১৫টি রিভিউ নেওয়া শীর্ষ ৩৫ জন ব্যাটারের মধ্যে ডিআরএস সাফল্যে সবার ওপরে রয়েছেন বাংলাদেশের
উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। পরিসংখ্যান অনু...