Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিসিবির আলোচিত নির্বাচন আজ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৩৫
বিসিবির আলোচিত নির্বাচন আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। তিনটি ক্যাটাগরিতে ২৩ জন কাউন্সিলর নির্বাচনের মাধ্যমে পরিচালক পদ লাভ করেন, জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেয় দুজনকে। এই ২৫ জন পরিচালক মিলে নির্বাচন করেন সভাপতি ও সহসভাপতি পদে। তবে ভোট হচ্ছে শুধু ক্লাবগুলোর প্রতিনিধি হিসেবে ১২ পরিচালক পদের জন্যই, যেখানে প্রার্থী ১৬ জন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধি এবং সাবেক খেলোয়াড় ও বিভিন্ন শিক্ষা বোর্ড-সংস্থাগুলোর প্রতিনিধিরা এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

নির্বাচনের আমেজ বেশি ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি ১)। এখানে ১২ পদের জন্য লড়বেন ১৬ জন। অবশ্য এই ১৬ জনের মধ্যে আটজনের জয় একরকম নিশ্চিত। বাকি চার পদের জন্য লড়াই হবে আটজনের। ক্লাব ক্যাটাগরির কাউন্সিলররা নির্বাচন সামনে রেখে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করেছেন। আনন্দমুখর পরিবেশে যেন নির্বাচনের আগেই উদযাপন সেরে ফেললেন তারা!

অনুষ্ঠান শেষে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি জানিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, ‘অ্যাডহক কমিটির মূল চ্যালেঞ্জ ছিল নির্বাচন। গত দুই বছরে অনেক কিছু হয়েছে, আমিও অনেক কিছু বলেছি। বাংলাদেশ ক্রিকেট একটা অশান্তির মধ্যে ছিল। ৭ তারিখের নির্বাচনের মাধ্যমে সবকিছু আশা করছি একটা স্থিতিশীল অবস্থায় আসবে। যারাই নির্বাচিত হয়ে আসবেন, তারা দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন।’

বিসিবি জানিয়েছে, এই নির্বাচনের প্রক্রিয়া দেখতে আইসিসি থেকে দুজন প্রতিনিধি এসেছিলেন। এর আগে ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল নিজেও এই নির্বাচনে অংশ নিচ্ছেন, অথচ বুলবুলের সভাপতি পদে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কড়া সমালোচনাই করেছিলেন সে সময়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া তামিম।

ঘুরেফিরে সরকার ঘনিষ্ঠরাই ফের আসবেন ক্রিকেট প্রশাসনে, এটিই যেন রীতি। তদন্ত কমিটির কিছু সুপারিশ ছিল নির্বাচনকে স্বচ্ছ করার জন্য। কিন্তু নির্বাচন পদ্ধতিতে কোনো পরিবর্তনই আনা হয়নি। থেকে গেছে বিতর্কিত ই-ভোট বা পোস্টাল ভোট।

খুব নাটকীয় কিছু না হলে তামিম ইকবালই হবেন বিসিবির পরবর্তী নির্বাচিত সভাপতি। অ্যাডহক কমিটিকে আইসিসি অনুমোদন দেয় না, তাই আইসিসি বোর্ডে ও আইসিসি বিজনেস করপোরেশনে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না বোর্ড ভেঙে দেওয়ার পর। নির্বাচনের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্যদেরই পরিচালক হিসেবে বৈধতা আর সঙ্গে সরকারদলীয় আরও কিছু মানুষকে ক্রিকেট প্রশাসনের অংশ করে দিতেই আজকের নির্বাচন।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ