Agamir Somoy E-Paper
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

হাদিউল হৃদয়, তাড়াশ (সিরাজগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

পশুপাখিদের খাবার দেন শরীফ খন্দকার

পশুপাখির প্রতি ভালোবাসা-মমতায় আবদ্ধ সিরাজগঞ্জের তাড়াশের শরীফ খন্দকার। তার ইতালিপ্রবাসী ভাই খন্দকার গাউছুল ইসলাম শাহীন যখন দেশে আসতেন তখন খাওয়ার পর তিনি বাড়ির সদস্যদের উচ্ছিষ্ট খাবার ফেলে না দিয়ে একটি পাত্রে রেখে দিয়ে তা কুকুর, বিড়ালকে খাওয়াতেন। আর এ থেকেই শরীফের বোধ দয় হয়, মানুষের উচ্ছিষ্ট খাবার পশুপাখির জীবন বাঁচাতে পারে।

এরপর ২০০৭ সালে তিনি প্রবাসী ছোট ভাই শাহীনের আর্থিক অনুদানে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশন বাংলাদেশ নামে একটি সংগঠন। ‘মানবতার কাজে সবার পাশে থাকা’ স্লোগান নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী এই সংগঠনটির পরিচালকও তিনি।

এই সংগঠনের মাধ্যমে তখন থেকেই তিনি পথশিশু, প্রতিবন্ধী, প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত মানুষ, বৃদ্ধ, অসহায় রোগাক্রান্তদের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। একদল স্বেচ্ছাসেবী তাকে এ কাজে সহযোগিতা করছেন। শরীফ খন্দকারকে এ কাজে আর্থিক সহযোগিতা করছেন দেশের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিরা।

তাড়াশ পৌর এলাকার চারটি স্থানে তিনি পশুপাখির জন্য খাবারের পাত্র রেখেছেন। এসব পাত্রে এলাকার মানুষের রাখা উচ্ছিষ্ট খাবার খায় প্রতিদিন প্রায় দেড়শ কুকুর-বিড়ালসহ বিভিন্ন পশুপাখি। সেই সঙ্গে বিভিন্নভাবে আঘাত পাওয়া কুকুর, বিড়ালের সেবা এবং আহত পশুপাখি উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

সম্প্রতি তাড়াশের টাওয়ারপাড়ায় নিজের বাড়ির সামনে পশুপাখিদের খাবার রাখার জন্য একটি বড় পাত্র স্থাপন করেন। সেখানে রান্না করা খাবার এবং উচ্ছিষ্ট খাবার নিয়মিত রাখার জন্য তিনি এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন। তার এ মানবিক আহ্বানে প্রতিদিনই নির্দিষ্ট স্থানে ওই পাত্রে অনেকে খাবার রাখতে শুরু করেন। আর সেখান থেকে কুকুর, বিড়াল, মুরগি, ছাগল ও পাখিরা অনায়াসে খাবার খেতে পারছে।

২০২০ সালে করোনাকালে ‘আম জনতার হোটেল’ খুলে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের খাবারের ব্যবস্থা করেন শরীফ। বর্তমানে ‘পাশে আছি আমরা’ নামে একটি সংগঠনের সহযোগিতায় তিনি প্রতি মাসে এক দিন ১০০ মানুষকে উন্নতমানের খাবার পরিবেশন করছেন।

বজ্রপাতে প্রাণহানির রোধ করতে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত তাড়াশসহ দেশের বিভিন্ন এলাকায় সড়কের পাশে প্রায় ৩০ হাজার তালবীজ রোপণ করেছে সংগঠনটি।

শরীফ খন্দকার জানালেন, তাড়াশের প্রতিটি মহল্লায় একটি নির্দিষ্ট স্থানে উচ্ছিষ্ট খাবার রাখার ব্যবস্থা করার ইচ্ছে আছে তার, যাতে ওই খাবার খেয়ে কুকুর-বিড়ালসহ বিভিন্ন পশুপাখি বাঁচতে পারে। এজন্য বিশেষ করে মহল্লার নারীদের বাসার উচ্ছিষ্ট খাবার রাখার জন্য অনুপ্রাণিত করছেন।
তাড়াশের রঘুনিলি মঙ্গলবাড়িয়া বিজ্ঞান কারিগরি ও কৃষি প্রযুক্তি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল বললেন, শরিফ খন্দকার হতদরিদ্রদের খাবার প্রদান এবং পশুপাখির খাবারের ব্যবস্থাসহ বিভিন্ন প্রশংসনীয় কাজ করছেন। এসব কাজের মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পশুপাখিসিরাজগঞ্জতাড়াশখন্দকার গাউছুল ইসলাম শাহীনভিলেজ ভিশন বাংলাদেশস্বেচ্ছাসেবীশরীফ খন্দকার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    ২৫ জুলাই ২০২৬, ০০:০৫

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই ২০২৬, ০০:৩৭

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    ২৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০০:৫৪

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    ২৫ জুলাই ২০২৬, ০১:১৬

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    ২৫ জুলাই ২০২৬, ০১:৫১

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

    ২৫ জুলাই ২০২৬, ০২:৪৫

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩

    অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

    অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১০

    আবারও একসঙ্গে

    আবারও একসঙ্গে

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১০

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৫ জুলাই ২০২৬, ০৩:০৮

    নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে : পানিসম্পদ মন্ত্রী

    নেতৃত্বের অভাবে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে : পানিসম্পদ মন্ত্রী

    ২৫ জুলাই ২০২৬, ০৩:১৭

    মোহাম্মদপুরে এবার এসআইয়ের পিঠে ছুরি

    মোহাম্মদপুরে এবার এসআইয়ের পিঠে ছুরি

    ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৫

    কী জনি

    কী জনি

    ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৭

    advertiseadvertise