Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নাহিদের গতির মুখোমুখি হতে চান না বাবর আজম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৩:৩২
নাহিদের গতির মুখোমুখি হতে চান না বাবর আজম

পেশোয়ার জালমির হয়ে পিএসএল শিরোপা জিতলেন বাবর আজম ও নাহিদ রানা।

পিএসএল ফাইনাল খেলার জন্য বিসিবিকে বিশেষ অনুরোধ করে নাহিদ রানাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল পেশোয়ার জালমি। আস্থার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন বাংলাদেশি স্পিড স্টার। লাহোরে গতকাল হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার। পুরো টুর্নামেন্টে নাহিদ রানা যেভাবে গতির ঝড় তুলেছেন, তাতে দলের অধিনাক বাবর আজম পর্যন্ত চিন্তায় পড়ে গেছেন।

গতকাল রবিবারের ফাইনালে ৪ ওভার বল করে একটি মেডেনসহ ২২ রানে ২ উইকেট শিকার করেন নাহিদ। এবারের পিএসএলে নাহিদ রানা খেলেছেন মোটে ৫ ম্যাচ, উইকেট নিয়েছেন ৯টি। কিন্তু আসরজুড়ে তিনি যেভাবে ১৫০ কিলোমিটার গতিতে বল করে গেছেন, তা বিস্মিত করেছে ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকারদের। সবাই প্রশংসা করেছেন এই বাংলাদেশি গতিতারকার।

আরও পড়ুন

রানাকে উড়িয়ে নিয়ে পয়সা উশুল জালমির

০৪ মে ২০২৬

পাকিস্তানের ক্রিকেটে এই মুহূর্তে এমন কোনো গতিময় বোলার নেই। পুরো পিএসএলেই গতির লড়াইয়ে নাহিদের ধারেকাছেও কেউ ছিল না। সবার থেকে সমীহ আদায় করেছেন এই পেসার। এমনকী পেশোয়ারের অধিনায়ক বাবর আজমও নাকি নাহিদের মুখোমুখি হতে চান না। খেলা শেষে এ তথ্য ফাঁস করেছেন ফাইনালে ম্যাচসেরার পুরস্কার পাওয়া পেশোয়ারের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডি।

নাহিদের প্রশংসায় তিনি বলেন, ‘সে (নাহিদ) মাত্র তিন দিন আগে প্লেন থেকে নেমে আজ কী দুর্দান্ত গতিতে বল করল! করাচিতে যখন সে ১৫১ কিলোমিটার গতিতে বল করছিল, ব্যাটসম্যানদের জন্য সেটা ছিল ভয়াবহ অভিজ্ঞতা। আমি জানি, সপ্তাহ খানেকের মধ্যে নাহিদের টেস্ট খেলা আছে। এটাও জানি, বাবর তার মোকাবিলা করতে খুব একটা আগ্রহী নয়। তাই সেখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই হবে।’

আরও পড়ুন

ফাইনালেও রানার আগুন, চ্যাম্পিয়ন পেশোয়ার

০৪ মে ২০২৬

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছে। এ মাসেই মিরপুর আর সিলেটে দেখা যাবে গতির ঝড়। ২৩ বছর বয়সী নাহিদ দেশের বাইরে শুধু পাকিস্তানেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন। হার্ডি মনে করেন, একদিন নাহিদকে সারা বিশ্ব ডাকবে, ‘আমি দেখতে পাচ্ছি, সে সারা বিশ্বে ঘুরে বেড়াবে এবং যেকোনো প্রতিযোগিতায় খেলবে। তার মতো প্রতিভাবান খেলোয়াড়কে সবাই সাদরে গ্রহণ করবে। আমি তাকে নিয়ে খুবই রোমাঞ্চিত।’


নাহিদ রানাপেশোয়ার জালমিবাবর আজমপিএসএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে