Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ফাইনালেও রানার আগুন, চ্যাম্পিয়ন পেশোয়ার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০১:১৯
ফাইনালেও রানার আগুন, চ্যাম্পিয়ন পেশোয়ার

পিএসএলে শিরোপার স্বাদ পেলেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

পিএসএল ফাইনালের জন্য উড়িয়ে আনা হয়েছিল নাহিদ রানাকে। বিসিবি শুরুতে এনওসি বাতিল করলেও পেশোয়ার জালমির অনুরোধ ফেলতে পারেনি। আর ফাইনালে আগুন ঝরানো বোলিংয়ে রানা বোঝালেন কেন তাকে পেতে মুখিয়ে ছিল পেশোয়ার।

লাহোরে টস হেরে ব্যাট করে ১৮ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ কিংসমেন। নাহিদ রানা ২২ রানে নেন ২ উইকেট। তার বোলিং ফিগার ৪-১-২২-২। ফাইনালের মতো মঞ্চে একটি মেডেনসহ এমন হাড়কিপটে বোলিংয়ের ভূয়সী প্রশংসা করছিলেন ধারাভাষ্যকাররা।

জবাবে পেশোয়ার লক্ষ্যে পৌঁছে যায় ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে। দাপুটে জয়ে বাবর আজমের দল পায় শিরোপার স্বাদ। ৯ বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি।

ফাইনালে ২ উইকেট পেয়েছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

৬ষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন নাহিদ রানা। সেই ওভারে দেন ১৩ রান। অষ্টম ওভারে ৫ রান দিয়ে নেন গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। প্রথম বলেই তার গতিময় বাউন্সার সামলাতে না পেরে মিডঅনে ক্যাচ দেন ম্যাক্সওয়েল। সেই ওভারে রান আউট হন কুশল পেরেরা। নাহিদ রানা তাকে বাধা দিয়েছেন দাবি করলেও আম্পায়াররা সেই অভিযোগ আমলে নেননি।

১৪তম ওভারে বোলিংয়ে ফিরে মেডেনসহ রানা নেন হুনাইন শাহর উইকেট। ১৪৮ কিলোমিটার গতিময় ডেলিভারিতে তিনি বোল্ড করেন তাকে। ১৭তম ওভারের প্রথম বলটা ইয়র্কার করেছিলেন নাহিদ। সাইমকে আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিও নিয়ে বেঁচে যান তিনি। সেই ওভারে নাহিদ রানা দেন ৪ রান।

বড় ম্যাচের চাপটা ভালোভাবেই নেন এই তরুণ। ২ উইকেটে ৭১ রান থেকে ১২৯ রানে হায়দরাবাদের অলআউট হওয়ার পেছনে দারুণ অবদান রানার। হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি ৫৪ রান সাইম আইয়ুবের।

জবাবে বাবর আজম ০, মোহাম্মদ হারিস ৬ রানে ফিরলেও অ্যারন হার্ডির ৫৬ ও আব্দুল সামাদের ৪৮ রানে সহজ জয় পায় পেশোয়ার।

নাহিদ রানাপিএসএলফাইনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে