Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-২৩ দলকে হারাল যুবারা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৮:২৬
শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-২৩ দলকে হারাল যুবারা

অনূর্ধ্ব-২৩ দলকে শেষ ওভারে হারিয়ে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। ছবি: মোশারফ হোসেন

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৬ রান, হাতে ছিল ১ উইকেট। প্রথম বলে কোনো রান না আসার পর দ্বিতীয় বলে ১ রান নিয়ে সমীকরণ দাঁড়ায় ৪ বলে ৫। কিন্তু তৃতীয় বলেই উইকেট হারিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের লড়াই। তাদের তীরে এসে তরী ডোবানো সেই নাটকীয়তায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেয়েছে ৪ রানের রুদ্ধশ্বাস জয়।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিডি ট্রফির দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ২২৬ রান করেছিল অনূর্ধ্ব ১৯ দল। জবাবে অনূর্ধ্ব-২৩ দল ২২২ রানে অলআউট হয়ে ছোটদের কাছে ম্যাচ হারে।  

টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ব্যাটিংয়ে নেমে মুহির  ৪৬ বলে ৪০ ও আহসান আল মুমিন ৫৬ বলে ৩৭ রান করে দলের সংগ্রহ বাড়ান। তবে ইনিংসের সর্বোচ্চ রবিউল হাসান অনিকের ৮২ বলে ৬৫ রান। অনিককে সঙ্গ দেন ফারহান সাদিক ও আল রাফি। ফারহান ২৬ বলে ২৯ এবং আল রাফি ১৫ বলে ১২ রান করেন। অনিকের ব্যাটে ভর করে ৪৯.৩ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

অনূর্ধ্ব-২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩ উইকেট নেন। আজিজুল হাকিম ও আহরার আমিন পিয়ান নেন ২টি করে উইকেট। একটি উইকেট শিকার করেন মাহফুজুর রাব্বি।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে অনূর্ধ্ব-২৩ দল। খালিদ হাসান ও জাওয়াদ আবরারের ওপেনিং জুটিতে আসে ৫২ রান। ২৮ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলে খালিদ ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। পরে আজিজুল হাকিম তামিম ৪৫ বলে ২৮ এবং জাওয়াদ আবরার ৩০ বলে ২৬ রান করেন। আহরার ২৪ বলে ২৫ রান করে ফিরলেও রিজান লড়াই চালিয়ে যান। তবে ফিফটির কাছাকাছি গিয়ে ৭৫ বলে ৪৪ রান করে আউট হন তিনি। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ২৬ বলে ১৬ রান করে চেষ্টা চালালেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।

অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল আবদুর রহিম। তিনি ৪ উইকেট শিকার করেন। আল রাফি ও তাফিউল আলম তামিম নেন ২টি করে উইকেট। এসকে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক নেন একটি করে উইকেট।

শেষ ওভারের নাটকীয়তায় তাই ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

 

বাংলাদেশ ক্রিকেটজিডি কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    ২৯ আগস্ট ২০২৬, ২২:০৮

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    advertiseadvertise