Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

সিলেট টেস্টের আগে মুশফিক

বর্তমান টেস্ট দল সবচেয়ে বেশি ধারাবাহিক

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৫:২৪
বর্তমান টেস্ট দল সবচেয়ে বেশি ধারাবাহিক

সংগৃহীত ছবি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শুরুটা ২৬ বছর আগে। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই ফরম্যাটে টাইগাররা এখনো তেমন থিতু হতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে অবশ্য দেখা গেছে দুর্দান্ত এক বাংলাদেশকে। নাহিদ রানার গতির ঝড়ে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ। সিলেটে দ্বিতীয় টেস্টের আগে মুশফিকুর রহিম জানালেন, বর্তমান দলটা অন্য যেকোনো সময়ের চেয়ে ধারাবাহিক পারফর্ম করছে।

সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিক। দুই দশক ধরে দলের অংশ হয়ে থাকা মুশফিকের সামনে প্রশ্ন ছিল, বর্তমান দলটাই কি সাদা পোশাকে দেশের সেরা দল?

মুশফিক জানালেন, এই দলটা সেরা না হলেও ধারাবাহিকতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে, ‘আমি আপনি যদি ‘এজ এ ওল্ড টিম’ বলেন, এর আগেও অনেক গ্রেট ইন্ডিভিজুয়াল ক্রিকেটার আমাদের টেস্ট দলে খেলেছে। কিন্তু সব মিলিয়ে ধারাবাহিকতার দিক দিয়ে যদি আপনি খেয়াল করে থাকেন অবশ্যই এখন যে টেস্ট দলটা খেলছে, তারাই সবচেয়ে বেশি ধারাবাহিক। কারণ আমরা আগে হয়তোবা টেস্ট দলে যেরকম রেজাল্ট হতো, ধরেন আমরা এক বছরে দুইটা তিনটা টেস্ট খেলতাম, হয়তো বা সর্বোচ্চ তিনটা। এভাবে ফলাফল পাওয়াটা কস্টকর। এখন আমরা ৮-১০টা ম্যাচ খেলতে পারি। তাই পরিবর্তনটা এসেছে।‘

আগের চেয়ে বর্তমান দলে পারফর্মার বেড়েছে বলেই মানছেন মুশফিক, ‘এই দলে পারফর্মারের সংখ্যাটা অনেক বেশি। বিশেষ করে ব্যাটাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে। একটা দলে ৫-৭ জন পারফর্ম করলে যেকোনো ফরম্যাটেই তারা ভালো করবে।‘

টেস্ট ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে চালু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এবারের চক্রে বাংলাদেশ তাদের প্রথম জয় পেল পাকিস্তানের বিপক্ষে।

মুশফিক জানালেন, এই টুর্নামেন্ট সবার মধ্যে নতুন এক চ্যালেঞ্জ জাগিয়ে তুলেছে, ‘এটা তো একটা নতুন অনুপ্রেরণা কাজ করছে সব দলের মধ্যেই। প্রতিপক্ষ কিন্তু এখন আর দ্বিতীয় কিংবা তৃতীয় সারির দল নামায় না। চ্যালেঞ্জ বেড়েছে, উত্তেজনাও বেড়েছে, প্রতিযোগিতাও। এটা ক্রিকেটারদের জন্যই ভালো।‘

 

মুশফিকুর রহিমসিলেট টেস্টবাংলাদেশনাহিদ রানা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise