Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

র‍্যাংকিংয়ে নাহিদের বড় লাফ, খেলবেন পিএসএল ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৬
র‍্যাংকিংয়ে নাহিদের বড় লাফ, খেলবেন পিএসএল ফাইনালে

পিএসএল ফাইনাল খেলার অনুমতি পেয়েছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের আনন্দের পাশাপাশি রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানাও। এই সুসংবাদ নিয়ে পিএসএলের ফাইনালে খেলতে যাচ্ছেন তিনি।

আইসিসির হালনাগাদ র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন নাহিদ রানা। ওয়ানডে সিরিজের ৩ ম্যাচে রানা নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র‍্যাংকিংয়ে বর্তমানে তার অবস্থান ৪৮।

নিউজিল্যান্ড সিরিজ শেষে আবারও পিএসএলে যোগ দেবেন নাহিদ, ধারণা করা হচ্ছিল এমনটাই। কিন্তু পাকিস্তান সফর সামনে থাকায় শুরুতে তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবুও নাহিদকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে পেশোয়ার জালমি।

শেষ পর্যন্ত পিএসএলের বাকি অংশে খেলার অনুমতি পেলেন নাহিদ। ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে সবার আগে পিএসএলের ফাইনালে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি। ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে মুলতান সুলতানস, হায়দরাবাদ কিংসম্যান ও ইসলামাবাদ ইউনাইটেডের যে কোনো একটি দল। নাহিদকে ফাইনালের এনওসি দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন পেশোয়ারের মালিক।

এই আসরে পেশোয়ারের হয়ে ৫ ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন নাহিদ, ইকোনমি রেট মাত্র ৫.৪২।
এদিকে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন আরেক পেসার শরিফুল ইসলাম। কিউইদের বিপক্ষে সিরিজে মাত্র এক ম্যাচ খেলে ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪১তম স্থানে।

সিরিজে দুই দলের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। ১১ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৩২তম স্থানে। একটি ফিফটিসহ ৩ ম্যাচে ১২৯ রান করা লিটন এগিয়েছেন ১৫ ধাপ, বর্তমান অবস্থান ৬৫তম।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বেশ এগিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ২৮ বছর বয়সী মিরাজ ৩৬ রান ও ২ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার ও মোহাম্মদ নবীর রেটিং ২৭৫ করে।

নাহিদ রানাপিএসএলবাংলাদেশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise