Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ভিত্তিমূল্যের ৪০০ শতাংশ বেশি দামে মুম্বাই লিগে অর্জুন টেন্ডুলকার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:৫৮
শেয়ার করুন:
ভিত্তিমূল্যের ৪০০ শতাংশ বেশি দামে মুম্বাই লিগে অর্জুন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার।

বিখ্যাত বাবার সন্তান হওয়ায় সবসময় গণমাধ্যমের নজরে থাকেন অর্জুন টেন্ডুলকার। তবে বাবার মতো ক্রিকেট মাঠে নিজের প্রতিভা দেখাতে পারেননি। আইপিএলের চলতি মৌসুমে লখনউ সুপার জায়ান্টসের ডাগ-আউটে বসেই তার সময় কাটছে। এর মধ্যে এলো সুখবর। স্থানীয় টি-টোয়েন্টি মুম্বাই লিগের নিলাম থেকে বড় অংকে দলে ভিড়িয়েছে এআরসিএস অন্ধেরি।

মুম্বাই লিগের নিলামে অর্জুনের বেস প্রাইস ছিল ২ লাখ রুপি। শেষ পর্যন্ত ৫ গুণ বা ৪০০ শতাংশ বেশি দামে অর্থাৎ ১০ লাখ রুপিতে দল পেয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। মজার বিষয় হলো, আইপিএলে লখনউয়ের হয়ে এখনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও মুম্বাইয়ের এই স্থানীয় লিগ থেকে অর্জুন যা আয় করবেন, তা তার আইপিএল পারিশ্রমিকের ৩৩.৩ শতাংশ।

আরও পড়ুন

সৌরভের ‘টি-শার্ট খোলার’ প্রস্তাবে না বলেছিলেন টেন্ডুলকার

২৩ মার্চ ২০২৬

গত কয়েক মৌসুম ধরে মুম্বাই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন অর্জুন। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় এক বছরে কেবল একটি স্বীকৃত রাজ্য লিগ (আইপিএল ছাড়া) খেলতে পারেন। যেহেতু গত ১২ মাসে অর্জুন অন্য কোনো রাজ্য লিগে খেলেননি, তাই ভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করা সত্ত্বেও তাকে টি-টোয়েন্টি মুম্বাই লিগে খেলার অনুমতি দিয়েছে বোর্ড। এর মাধ্যমে এই টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে তার।

মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে ২০২৬ মৌসুমে লখনউতে যোগ দেওয়া অর্জুনের জন্য স্থানীয় লিগের এই নিলাম নিঃসন্দেহে বড় স্বস্তি। লখনউয়ের নেট সেশনে নিয়মিত বোলিং এবং ব্যাটিং অনুশীলন করছেন। ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে অলরাউন্ড পারফরম্যান্সের পর এবার মুম্বাইয়ের এই লিগে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন অর্জুন। বিশ্লেষকদের ধারণা, এই লিগের ফর্ম তাকে আইপিএলের একাদশে জায়গা করে নিতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।     

অর্জুন টেন্ডুলকারশচীন টেন্ডুলকারআইপিএলটি-টোয়েন্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য