Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

সৌরভের ‘টি-শার্ট খোলার’ প্রস্তাবে না বলেছিলেন টেন্ডুলকার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১২:৫৯
সৌরভের ‘টি-শার্ট খোলার’ প্রস্তাবে না বলেছিলেন টেন্ডুলকার

লর্ডসের ব্যালকনিতে ‘টি-শার্ট খুলে’ উদযাপন করেছিলেন সৌরভ। ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উদযাপন হয়েই আছে ছবিটা। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির রুদ্ধশ্বাস ফাইনাল জয়ের পর ঐতিহ্যবাহী লর্ডসের ব্যালকনিতে ‘টি-শার্ট খুলে’ উদযাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এতদিন সবাই জানত আবেগি হয়েই কাজটা করেছিলেন তখনকার ভারতীয় অধিনায়ক।

বিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি রাজিব শুক্লা জানালেন শুধু আবেগ নয় সৌরভের পরিকল্পনা ছিল পুরো দল তার মতো করে ‘টি-শার্ট খুলে’ উদযাপন করুক! সে সময় দলের ম্যানেজার থাকা রাজিব শুক্লা ‘টিওয়াইএসএ’ ইভেন্টে জানালেন, শচীন টেন্ডুলকার না বলেছিলেন সৌরভের প্রস্তাবে। তাই দলের অন্যরা আর খালি গায়ে উল্লাস করেননি।

রাজিব শুক্লা জানালেন,‘৩২৬ রানের লক্ষ্যে আমরা ১৪ ওভারেই বিনা উইকেটে ১০০ করে ফেলি। এরপর ১৪৬ রানে হারিয়ে ফেলি ৫ উইকেট। সেই ম্যাচ দুই তরুণ যুবরাজ ও মোহাম্মদ কাইফের বীরত্বে জিতি আমরা। এরপর সৌরভ বলেছিল পুরো দল যেন টি-শার্ট খুলে উদযাপন করে। কিন্তু শচীন এটা করতে নিষেধ করেছিল কারণ ব্যাপারটা খারাপ দেখাত। আমিও শচীনের সঙ্গে একমত হই। তবে কোনো কিছুই সৌরভকে আটকাতে পারেনি। পরে তো সেই শার্ট খোলা ছবিই ক্রিকেট ইতিহাসের অন্যতম আইকনিক হয়ে গেল।’

রান তাড়ায় সৌরভ করেছিলেন ৪৩ বলে ৬০ রান। এরপর সাত নম্বরে নেমে মোহাম্মদ কাইফের ৭৫ বলে ৮৭ আর যুবরাজ সিংয়ের ৬৩ বলে ৬৯-এ ৩ বল বাকি থাকতে ২ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।

ভারতইংল্যান্ডসৌরভ গাঙ্গুলি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise