Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

খাজার বিস্ফোরক মন্তব্য

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩
শেয়ার করুন:
স্যান্ডপেপার কেলেঙ্কারিতে জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল!

সংগৃহীত ছবি

স্যান্ডপেপার কেলেঙ্কারি নাড়িয়ে দিয়েছিল দেশটির ক্রিকেটের ভিত্তি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার ৮ বছর পর সাবেক অজি ব্যাটার উসমান খাজা করলেন বিস্ফোরক মন্তব্য। খাজা বলছেন, শুধু ওই তিনজন নন, ঘটনায় জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল!

নিজের আত্মজীবনী ‘সবর’ প্রকাশ করতে যাচ্ছেন খাজা। সেখানেই থাকছে এসব কথা। আগামী মঙ্গলবার বইটি প্রকাশিত হওয়ার কথা। তবে এর আগেই শনিবার এক সাক্ষাৎকারে স্যান্ডপেপার কাণ্ড নিয়ে মুখ খুলেছেন ৩৯ বছর বয়সী বাঁহাতি ওপেনার।

খাজার দাবি, দলের সবাই জানতেন বল টেম্পারিংয়ের বিষয়টি ‘এটা আমরা সবাই করেছি। শুধু ব্যাটাররা নয়, বোলাররা নয়, দলের স্টাফরাও নয়; আমরা সবাই।’

শাস্তি হিসেবে স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ওয়ার্নারকে দেওয়া হয়েছিল নেতৃত্বের দায়িত্ব পালনে আজীবন নিষেধাজ্ঞা। পরে অবশ্য ২০২৪ সালে তুলে নেওয়া হয়।

খাজা জানিয়েছেন, পুরো ঘটনা তদন্তের সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তার সঙ্গে কোনো কথা বলা হয়নি, ‘পুরো টেস্টে আমি ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসেছিলাম। অথচ আমার সাক্ষাৎকার নেওয়া হয়নি। আমি ফোনের অপেক্ষায় ছিলাম। কিন্তু ফোন আর আসেনি। এরপর শাস্তি ঘোষণা করা হলো। আমি বিশ্বাসই করতে পারিনি।’

খাজা আরো বলেন, ‘আট বছর ধরে ডেভি (ওয়ার্নার) বারবার সমালোচনার শিকার হয়েছে। ব্যানক্রফটের মাথার ওপরও বিষয়টি ঝুলে আছে। তাদের ন্যায্যবিচার পাওয়ার অধিকার আছে।’

এদিকে খাজার সাক্ষাৎকারের পর ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ২০১৮ সালের ঘটনার তদন্ত নিয়ে তারা সন্তুষ্ট। তবে খাজার নতুন দাবিতে ৮ বছর আগের সেই বিতর্ক আবারও আলোচনায় উঠে এসেছে।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই