Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

এবার ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:১০
এবার ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। ২৫ ম্যাচে জয় কেবল তিনটিতে। ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে ইতিহাসটা বদলাতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গ্রুপ পর্বেই নিগার চান একাধিক জয়।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। এই পাঁচ ম্যাচে নিজেদের লক্ষ্য নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে নিগার বললেন, ‘আমাদের দুটি ম্যাচে জেতার অনেক বড় সুযোগ থাকবে, একটা হচ্ছে নেদারল্যান্ডস ও পাকিস্তান। ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতাও। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। শুরুটা যদি ভালো পাই, ছন্দ পেলে তা বাকি টুর্নামেন্টে সাহায্য করবে।’

১২ জুন ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হওয়ার আগে নারী দল নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে খেলবে একটি টি-টোয়েন্টি সিরিজ। স্কটল্যান্ডে হতে যাওয়া সেই সিরিজের জন্য দুই ধাপে দেশ ছেড়ে যাবেন মেয়েরা। গত রাতে চলেও গেছে একটি দল।

আমাদের দুটি ম্যাচে জেতার অনেক বড় সুযোগ থাকবে, একটা হচ্ছে নেদারল্যান্ডস ও পাকিস্তান। ভারতের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে আমাদের ম্যাচ জেতার অভিজ্ঞতাও

বিশ্বকাপে ভালো করলে বিশ্ব জুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সুযোগ আসবে ক্রিকেটারদের। তাই বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিগারেরও, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’

তিনি আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা যখন ভালো করে, তাদের জন্য বিভিন্ন সুযোগ আসে। আমাদের জন্য বড় একটা সুযোগ। তারা খুব ইতিবাচক মানসিকতায় আছে। বিশ্বকাপে ভালো খেলতে পারলে তা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য ভালো হবে, ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও লাভবান হবে।’

বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট নিগার, ‘প্রতিবার আইসিসি ইভেন্টের আগে আমরা তেমন আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ পেতাম না। এটি আমাদের একটা কমপ্লেইন ছিল। এবার কিন্তু তা নেই। আমরা অনেক ম্যাচ খেলেছি, সামনে আরও ম্যাচ আছে। আমার মনে হয় টুর্নামেন্টের আগে কম্বিনেশন ঠিক করার জন্য যথেষ্ট সময় পাব।’

এজবাস্টনে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। একই ভেন্যুতে রয়েছে ভারত ও পাকিস্তানের ম্যাচ। ১৭ জুন হেডিংলিতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তিন দিন পর হ্যাম্পশায়ারে বাংলাদেশ খেলবে পাকিস্তানের সঙ্গে। পাঁচ দিন বিরতি শেষে ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ২৮ জুন লর্ডসে শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise