Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘রত্ন’ রানার যত্ন নিতে বললেন ডোনাল্ড

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৫৬
‘রত্ন’ রানার যত্ন নিতে বললেন ডোনাল্ড

নাহিদ রানাকে অমুল্য রত্ন বলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। ছবি: সংগৃহীত

টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি-এক সঙ্গে সব ফরম্যাটই খেলছেন নাহিদ রানা। গতিতে ঝড়াচ্ছেন আগুন। তার পেসে মুগ্ধ ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি।


‘সাদা বিদ্যুৎ’খ্যাত অ্যালান ডোনাল্ড একেবারে আনকোরা রানাকে প্রথম দেখেছিলেন চট্টগ্রামের এক নেট সেশনে। তার গতি দেখে মুগ্ধ হয়েছিলেন বাংলাদেশের তখনকার পেস বোলিং কোচ।


সেই স্মৃতির ঝাঁপি খুলে ‘ক্রিকব্লগকে’ দেওয়া সাক্ষাৎকারে অ্যালান ডোনাল্ড বলেছেন,‘রানাকে প্রথম দেখি চট্টগ্রামে আমাদের নেট সেশনে। তিন দিনের একটি ক্যাম্পে সে আমাদের সঙ্গে নেটে এসেছিল। এই তরুণকে দেখেই আমি দারুণ রোমাঞ্চিত হয়ে যাই। তার স্বাভাবিক গতি, উচ্চতার কারণে অতিরিক্ত বাউন্স আদায় করার সামর্থ্য আমাকে মুগ্ধ করেছিল। যখন আপনি এমন কোনো বোলারকে দেখেন, যে পিচ থেকেই গতি বের করে আনতে পারে, তখন তা দেখাটা ভীষণ রোমাঞ্চকর। এই ধরনের গতি কাউকে শেখানো যায় না, এটা এমনিতেই আসে।’

আনকোরা রানাকে নেটে দেখে মুগ্ধ হয়েছিলেন ডোনাল্ড। ছবি: সংগৃহীত


নাহিদ রানা এখন খেলছেন সব ফরম্যাটে। এতে চোটের ঝুঁকি বাড়ে। তাই রানাকে ‘অমূল্য রত্ন’ উল্লেখ করে যত্ন নিতে বললেন ডোনাল্ড,‘ আমি নিশ্চিত, তাকে কীভাবে পরিচালনা করতে হবে, কখন বিশ্রাম দিতে হবে - এসব তারা ভালোভাবেই জানেন। কারণ সে সব ফরম্যাটেই খেলছে, যা দেখতে ভালো লাগে। আমি যা দেখতে চাই না, তা হলো বাংলাদেশ ক্রিকেট তাকে অতিরিক্ত সতর্কতায় তুলোর মধ্যে মুড়ে রাখুক। ও ম্যাচ উইনার, তার খেলতে হবে। আমি বলছি না সব ম্যাচেই খেলতে হবে, তবে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আমার কাছে সে সত্যিই এক অমূল্য রত্ন।’


পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খরুচে ছিলেন রানা। তবে পরের ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। এমন পেসারদের বাড়তি রান দেওয়ায় উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ ডোনাল্ডের,‘ পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে আপনি দেখেছেন, সে ১০০ রান দিয়েছিল। এতে কোনো সমস্যা নেই। সে যতবার রান খরচ করবে, তার চেয়ে অনেক বেশি ম্যাচ জিতিয়ে দেবে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেই আরও পরিণত হবে। আমি এবং ব্রেট লি-ও ক্যারিয়ারের শুরুতে এমনই ছিলাম। ব্রেট লির ক্ষেত্রেও আমরা তা দেখেছি। আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। এখন তার অনিশ্চয়তাই বড় শক্তি। হ্যাঁ, সে কিছু রান দেবে, ওয়াইড করবে, কাট হবে, পুল হবে। কিন্তু যদি ভুল করেও, তবে সেই ভুলগুলো করতে হবে ঘণ্টায় ১৪৮-১৫০ কিলোমিটার গতিতে। ব্যাটাররা এমন গতি মোটেও পছন্দ করে না।’

নাহিদ রানাডোনাল্ডবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়