Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ফিল সিমন্স

মোস্তাফিজ বেশ মজার মানুষ, সে দলকে চাঙ্গা করবে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯
শেয়ার করুন:
মোস্তাফিজ বেশ মজার মানুষ, সে দলকে চাঙ্গা করবে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের ড্রেসিংরুম এখন স্বাভাবিকভাবেই থমথমে। ওয়ান্ডারার্সে ৯ উইকেটে হারের পর সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে সেই হতাশা পেছনে ফেলে আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া সাদা বলের সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আর দলের এই গুমোট পরিবেশ বদলে দিতে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানের দিকেই তাকিয়ে আছেন প্রধান কোচ ফিল সিমন্স।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ছন্নছাড়া পেস আক্রমণকে সামনে থেকে নেতৃত্ব দেবেন মোস্তাফিজ—এমনটাই প্রত্যাশা সিমন্সের। তার বিশ্বাস, মাঠের বোলিংয়ের পাশাপাশি ড্রেসিংরুমে হাসিখুশি ও প্রাণবন্ত পরিবেশ ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবেন বাঁহাতি এই পেসার।

আরও পড়ুন

মেসি নেই, আর্জেন্টিনার গ্যালারিও আর ভরছে না!

২৬ নভেম্বর ২০২৬

সিমন্স বলেন, ‘দলে কয়েকজন নতুন খেলোয়াড় আসছে এবং আমি নিশ্চিত তারা পুরো পরিবেশটাই উজ্জ্বল করে তুলবে। আমাদের সঙ্গে অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার মোস্তাফিজ আছে। আশা করি, সে দলে এসে বোলিংয়ে নেতৃত্ব দেবে এবং আনন্দটা ফিরিয়ে আনবে। আপনারা জানেন, সে বেশ মজার মানুষ, দলের সবার মধ্যে থেকে আমাদের হাসায়। তাই আশা করছি, সে আমাদের আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে, যেখানে আমরা থাকতে চাই।’

সাদা বলের সিরিজ নিয়ে আশাবাদী হলেও সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের পারফরম্যান্স নিয়ে নিজের তীব্র হতাশা গোপন করেননি বাংলাদেশ কোচ। বিশেষ করে ব্যাটিং ইউনিটের আত্মসমর্পণ এবং গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করাকেই বড় হারের কারণ হিসেবে দেখছেন তিনি, ‘আমার মনে হয় হতাশাজনক শব্দটাও যথেষ্ট নয়। এর চেয়ে বড় কোনো শব্দ আমি খুঁজে পাচ্ছি না। আমাদের ব্যাটিংয়ে কোনো জয়ের তাড়না ছিল না। প্রথম টেস্টে ৪০০ রান করার পর আমরা আর এগোতে পারিনি, সেখানেই আটকে গিয়েছিলাম। প্রথম ইনিংসে আমাদের ১০০ রানের লিড নেওয়া উচিত ছিল। কয়েকটি ক্যাচ পড়েছে, কেজিকে (কাগিসো রাবাদা) শুরুতে জীবন দেওয়ায় সে ৭৩ রান করে ম্যাচটা কাছাকাছি নিয়ে যায়। তাই ফিল্ডিং ও ক্যাচিং আমাদের ডুবিয়েছে।’

আরও পড়ুন

চলন্ত মোটরসাইকেলে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ, কে এই তরুণ?

২৬ নভেম্বর ২০২৬

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যাওয়া নিয়ে কোচের ভাষ্য, ‘দ্বিতীয় টেস্টে উইকেট ভালো ছিল, আমাদের আরও ভালো করা উচিত ছিল। প্রথম ইনিংসে ৯১ রান মোটেও আমাদের প্রত্যাশিত স্কোর নয়। তাই ব্যাটিংয়ের দিক থেকে এটি বিশেষভাবে হতাশাজনক।’

হতাশাজনক এই টেস্ট সিরিজে বাংলাদেশের একমাত্র ইতিবাচক দিক হিসেবে তাওহিদ হৃদয়ের উত্থানকে বেছে নিয়েছেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কনকাশন বদলি হিসেবে নেমে সিলেটে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলা হৃদয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেঞ্চুরি তুলে নিয়েছেন। এখন পর্যন্ত ৫ টেস্টে ৬৬.৫ গড়ে ৫৯৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। হৃদয়কে নিয়ে উচ্ছ্বসিত সিমন্স বলেন, ‘গত দুই টেস্ট ম্যাচ থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি তাওহিদ হৃদয়। অবিশ্বাস্য! বছরের শুরুতে “এ” দলের সফরে এসে সে ৩৫০ রান করেছিল, সেটি ছিল সে কী অর্জন করতে পারে তারই পূর্বাভাস। সে নিজের খেলায় উন্নতি করেছে এবং দেখাচ্ছে যে টেস্ট ব্যাটিং কী জিনিস, তা সে বুঝতে পারছে। তার ব্যাটিং দেখাটা দারুণ আনন্দের।’

মোস্তাফিজুর রহমানফিল সিমন্সবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও