Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসি নেই, আর্জেন্টিনার গ্যালারিও আর ভরছে না!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬
শেয়ার করুন:
মেসি নেই, আর্জেন্টিনার গ্যালারিও আর ভরছে না!

লিওনেল মেসি-পরবর্তী যুগে পা রাখতেই মাঠের বাইরের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। জাতীয় দল থেকে মেসির অবসরের পর নভেম্বরে প্রথমবারের মতো মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে কিংবা কোস্টারিকা—কোনো ম্যাচেই আর গ্যালারি ভরেনি। দর্শক-খরা এতটাই প্রকট ছিল যে কোস্টারিকার বিপক্ষে ৭–০ গোলের বড় জয়ের ম্যাচেও বিরতির পর স্টেডিয়ামের ফটক বিনা টিকিটে দর্শকদের জন্য খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ!

অক্টোবরে রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচে টিকিট নিয়ে রীতিমতো হাহাকার পড়ে গিয়েছিল। মাত্র ৯০ মিনিটেই শেষ হয়ে গিয়েছিল সব টিকিট, আর ৬০ ডলারের টিকিট কালোবাজারে বিক্রি হয়েছিল ৬০০ ডলারেরও বেশিতে। অথচ এক মাস পরই চিত্রটা পুরোপুরি উল্টে গেল। টিকিটের দাম চড়া হলেও মেসি না থাকায় লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে এবং কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গ্যালারির বড় অংশই ছিল ফাঁকা।

আরও পড়ুন

মেসি যাদের ভোট দিয়েছিলেন

২৫ নভেম্বর ২০২৬

দর্শকদের এমন অনাগ্রহ ভাবিয়ে তুলেছে আর্জেন্টাইন ফুটবলারদেরও। কোস্টারিকা ম্যাচের পর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আবেগঘন কণ্ঠে বলেছিলেন, ‘আমাদের জনগণকে আবারও এই জাতীয় দলের প্রেমে ফেলতে হবে। আমরা জানি লিও এখানে নেই, মানুষ অবশ্যই তাকে আরও দেখতে চেয়েছিল। কিন্তু দিনশেষে এটি আর্জেন্টিনা জাতীয় দল এবং আমাদের সেই ভালোবাসাটা প্রয়োজন।’

তবে মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক স্ট্রাইকার সোর্হিও আগুয়েরো বিষয়টিকে দেখছেন খুব সহজ সমীকরণ হিসেবে। ইএসপিএন আর্জেন্টিনাকে তিনি বলেন, ‘এটা সহজ অংক। মেসি প্রচুর দর্শক টানেন। অনেক পরিবার ও শিশুরা শুধু তার খেলা দেখতেই মাঠে আসে। তাছাড়া সমর্থকেরা এখন অনেকটা নির্ভার, কারণ আমরা কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছি। মানুষ হয়তো ভাবছে, লিও চলে গেছে, এখন ঘরে বসেই খেলা দেখি। নতুন দলটির সঙ্গে মানিয়ে নিতে দর্শকদের একটু সময় লাগবে।’

আরও পড়ুন

চলন্ত মোটরসাইকেলে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ, কে এই তরুণ?

২৬ নভেম্বর ২০২৬

মাঠের গ্যালারিতে দর্শক কমার পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে মেসির বাণিজ্যিক সম্পর্কেও ফাটল ধরার খবর সামনে এসেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, এএফএ ও এর সভাপতি ক্লদিও তাপিয়াকে নিজের নাম ও ছবি বাণিজ্যিক কাজে ব্যবহার না করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন মেসি। এএফএ এবং তাপিয়ার বিরুদ্ধে চলমান আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্ত এবং যুক্তরাষ্ট্রে একটি প্রীতি ম্যাচ ঘিরে হওয়া মামলায় নিজের নাম জড়িয়ে পড়ায় সংস্থার সঙ্গে দূরত্ব তৈরি করতেই মেসি এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সব বিতর্ক ও গ্যালারির শূন্যতা ছাপিয়ে মাঠের খেলায় অবশ্য তরুণদের নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছেন কোচ লিওনেল স্কালোনি। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা এই কোচের অধীনে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে চেনাচ্ছেন ২২ বছর বয়সী নিকো পাস, যিনি কোস্টারিকার বিপক্ষে জোড়া গোলও করেছেন। তবে গ্যালারিতে সেই পুরোনো উন্মাদনা ফিরিয়ে আনাই এখন স্কালোনি ও তার শিষ্যদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

লিওনেল মেসিআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও