Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসি যাদের ভোট দিয়েছিলেন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫
শেয়ার করুন:
মেসি যাদের ভোট দিয়েছিলেন

ব্যালন ডি’অর ইতিহাসে লিওনেল মেসি কার কার পক্ষে ভোট দিয়েছেন, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন মহাতারকা যে ১১টি আসরে ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেগুলোর বিস্তারিত পর্যালোচনা তুলে ধরা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে। তালিকায় বার্সেলোনার সাবেক সতীর্থদের পাশাপাশি জায়গা পেয়েছেন চারজন আর্জেন্টাইন ফুটবলার, আর সাম্প্রতিক কোপা ট্রফির লড়াইয়ে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে তার ভোটই হয়ে উঠেছে নির্ণায়ক।

নিয়ম অনুযায়ী জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অর নির্বাচনে ভোট দিয়েছেন মেসি। আর ২০২১ সাল থেকে বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি ‘কোপা ট্রফি’র জুরি বোর্ডে যুক্ত রয়েছেন তিনি। ব্যালন ডি’অরে মেসির ভোটে সবচেয়ে বেশিবার জায়গা পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তার দেওয়া পাঁচটি পডিয়ামের সবকটিতেই ছিলেন সাবেক এই বার্সেলোনা সতীর্থ এবং দুবার ছিলেন শীর্ষে।

আরও পড়ুন

বেলিংহামের বিস্ময়কর গোলে রিয়ালের বিশাল জয়

২৫ নভেম্বর ২০২৬

এছাড়া ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পর অনুষ্ঠিত ব্যালন ডি’অর ভোটে প্রথম পছন্দ হিসেবে আনহেল দি মারিয়া এবং তৃতীয় পছন্দ হিসেবে হাভিয়ের মাসচেরানোকে বেছে নিয়েছিলেন মেসি। ভোটের নিয়মে প্রথম পছন্দে ৫, দ্বিতীয় পছন্দে ৩ এবং তৃতীয় পছন্দে ১ পয়েন্ট দেওয়া হয়। মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন হলেন- সোর্হিও আগুয়েরো (২বার), দি মারিয়া, হাভিয়ের মাসচেরানো এবং আলেহান্দ্রো গার্নাচো।

কোপা ট্রফিতে ছয়টি আসরে ভোট দেওয়া মেসির সর্বশেষ ভোটটি ছিল সবচেয়ে আলোচিত। ২০২৬ সালের কোপা ট্রফিতে বার্সেলোনার দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল (৯৬ পয়েন্ট) ও পাউ কুবারসির (৯৪ পয়েন্ট) মধ্যে লড়াই নিষ্পত্তি হয় মাত্র দুই পয়েন্টের ব্যবধানে। মেসি প্রথম পছন্দে ইয়ামালকে (৫ পয়েন্ট) এবং দ্বিতীয় পছন্দে কুবারসিকে (৩ পয়েন্ট) রাখায় ইয়ামালের হ্যাটট্রিক জয়ে বড় ভূমিকা রাখে তার ভোট। মেসির তৃতীয় পছন্দ (১ পয়েন্ট) ছিলেন আলজেরিয়ার ইব্রাহিম মাজা। তিনি একমাত্র মেসির কাছ থেকেই পয়েন্ট পেয়েছেন।

ব্যালন ডি’অরে মেসির ভোট (২০১১–২০১৫)

বছর

প্রথম পছন্দ (৫ পয়েন্ট)

দ্বিতীয় পছন্দ (৩ পয়েন্ট)

তৃতীয় পছন্দ (১ পয়েন্ট)

২০১১

জাভি হার্নান্দেজ

আন্দ্রেস ইনিয়েস্তা

সার্জিও আগুয়েরো

২০১২

আন্দ্রেস ইনিয়েস্তা

জাভি হার্নান্দেজ

সার্জিও আগুয়েরো

২০১৩

আন্দ্রেস ইনিয়েস্তা

জাভি হার্নান্দেজ

নেইমার

২০১৪

অ্যাঙ্গেল দি মারিয়া

আন্দ্রেস ইনিয়েস্তা

হাভিয়ের মাসচেরানো

২০১৫

লুইস সুয়ারেজ

নেইমার

আন্দ্রেস ইনিয়েস্তা


আরও পড়ুন

শেষ মুহূর্তের গোলে হার এড়াল ম্যান সিটি

২৫ নভেম্বর ২০২৬


কোপা ট্রফিতে মেসির ভোট (২০২১–২০২৬)

বছর

প্রথম পছন্দ

দ্বিতীয় পছন্দ

তৃতীয় পছন্দ

২০২১

পেদ্রি

নুনো মেন্ডেস

জুড বেলিংহ্যাম

২০২২

গাভি

নুনো মেন্ডেস

জুড বেলিংহ্যাম

২০২৩

জামাল মুসিয়ালা

পেদ্রি

জুড বেলিংহ্যাম

২০২৪

লামিনে ইয়ামাল

পাউ কুবারসি

আলেহান্দ্রো গার্নাচো

২০২৫

লামিনে ইয়ামাল

দেজিরে দুয়ে

পাউ কুবারসি

২০২৬

লামিনে ইয়ামাল

পাউ কুবারসি

ইব্রাহিম মাজা

লিওনেল মেসিব্যালন ডি’অরকোপা ট্রফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল