Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বেলিংহামের বিস্ময়কর গোলে রিয়ালের বিশাল জয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭
শেয়ার করুন:
বেলিংহামের বিস্ময়কর গোলে রিয়ালের বিশাল জয়

প্রথমার্ধে পিছিয়ে পড়ে বেশ কোণঠাসা হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচের চিত্র বদলে দিলেন জুড বেলিংহাম। তার অবিশ্বাস্য এক ভলিতে করা গোলই পথ দেখাল রিয়ালকে। পিএসভি আইন্দহোভেনকে ৫–১ গোলে উড়িয়ে দিল স্প্যানিশ জায়ান্টরা। তবে ম্যাচ শেষে কোচ জোসে মরিনহো তাকে জিনেদিন জিদানের সঙ্গে তুলনা করলেও বিনয় দেখালেন বেলিংহাম।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে ঠাসা সূচির কথা মাথায় রেখে বেলিংহামকে শুরুর একাদশে রাখেননি কোচ মরিনহো। প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে পড়ার পর বিরতির পরই তাকে মাঠে নামান পর্তুগিজ কোচ। ৫০ মিনিটে অধিনায়ক ফেদে ভালভার্দে রিয়ালকে সমতায় ফেরানোর ১০ মিনিট পরই জাদুকরী মুহূর্তটির জন্ম দেন বেলিংহাম।

আরও পড়ুন

আইপিএল নিলামে নেই মোস্তাফিজ ও সাকিব

২৫ নভেম্বর ২০২৬

পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে দুই স্পর্শে তা নিয়ন্ত্রণে নিয়ে ওপরে তুলে নেন। এরপর ডান পায়ের বাইরের অংশ দিয়ে দুর্দান্ত এক ভলিতে বল জড়ান জালে, যা ঠেকানোর কোনো সুযোগই পাননি পিএসভি গোলরক্ষক মাতেই কোভার। এটি চলতি মৌসুমে বেলিংহামের সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে চতুর্থ গোল। গোল করার পর বার্নাব্যুর গ্যালারির সামনে দুই হাত প্রসারিত করে বেলিংহাম মেতে ওঠেন চিরচেনা উদ্‌যাপনে। পুরো স্টেডিয়াম মেতে ওঠে ‘হেই জুড’ গানে।

নিজের বিস্ময়কর গোলটি নিয়ে বেলিংহাম বলেন, ‘সত্যি বলতে আমি নিজেও কিছুটা অবাক হয়েছিলাম। জানতাম বলটি ভালোভাবে নিয়ন্ত্রণে নিতে পারব। সাধারণত ওই জায়গা থেকে আমি পাস দেওয়ার জন্য সতীর্থদের খুঁজি। কিন্তু বলটি দারুণভাবে ওপরে উঠে আসায় ভাবলাম শটই নিই। এটি দলের দ্বিতীয় ও খুব গুরুত্বপূর্ণ গোল ছিল, যা আমাদের ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়।’

আরও পড়ুন

এমএলএসের সেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

২৪ নভেম্বর ২০২৬

বেলিংহামের এমন পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল কোচ জোসে মরিনহো বলেন, ‘সে অসাধারণ এক খেলোয়াড়, যার মধ্যে সব গুণ আছে। তার শারীরিক সামর্থ্য আছে, সে খেলাটা দারুণ বোঝে। আজ সে পুরো ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। সন্দেহাতীতভাবেই সে বিশ্বের সেরা মিডফিল্ডার।’

তবে রিয়াল ও ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের সঙ্গে তুলনার প্রসঙ্গ উঠতেই বিনয়ের সঙ্গে তা নাকচ করে দেন বেলিংহাম। তিনি বলেন, ‘আমার মনে হয় জিদান আমার চেয়ে অনেক ভালো। তিনি অনেক বেশি মার্জিত ও ছন্দময়, আর তিনি আমার আদর্শ।’

বেলিংহামের গোলে এগিয়ে যাওয়ার পর পিএসভিকে আর দাঁড়াতে দেয়নি রিয়াল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্বাগতিকেরা। ব্যক্তিগত পুরস্কার বা ব্যালন ডি’অর নিয়েও কোনো মাথাব্যথা নেই জানিয়ে বেলিংহাম বলেন, ‘সত্যি বলতে ব্যালন ডি’অর নিয়ে আমি ভাবি না। আমি দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লিগের মতো শিরোপা জিততে চাই। দল জিতলেই সেটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

রিয়াল মাদ্রিদজুড বেলিংহাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল