Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অভিষেকের দিনে টেস্টকে বিদায় শামির

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩
শেয়ার করুন:
অভিষেকের দিনে টেস্টকে বিদায় শামির

সংগৃহীত ছবি

একটা সময় ছিলেন টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ। তবে গত ৩ বছর ধরে সাদা পোশাকে ভারতীয় দলে ব্রাত্য তিনি। অবশেষে এই ফরম্যাটকে বিদায় জানালেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ১৩ বছর আগে যে দিন তার অভিষেক হয়েছিল, ঠিক সেই দিনেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

২০১৩ সালের নভেম্বরে টেস্ট ক্রিকেটে পা রাখেন শামি। অভিষেক ম্যাচেই বুঝিয়ে দেন কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ১১৮ রানে ৯ উইকেট নেন তিনি। এটিই তার ক্যারিয়ারের সেরা বোলিং।

এক ইনস্টাগ্রাম পোস্টে শামি জানান তার অবসরের কথা, ‘এই ১৩ বছরের যাত্রায়, এই ক্যাপ আর এই বলই আমাকে ‘মোহাম্মদ শামি’ হিসেবে গড়ে তুলেছে। অনেক উত্থান-পতন এসেছে, আমি পড়েছি, আঘাত পেয়েছি, চোটগ্রস্ত হয়েছি- কিন্তু এই ব্যাজের সম্মানের জন্য বারবার উঠে দাঁড়িয়েছি। এই ১৩ বছরের যাত্রা ছিল দারুণ। আমার কোচ, ট্রেইনার, ফিজিও, নেপথ্যে থাকা দল, যারা আমাকে সামান্যতম সাহায্যও করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।‘

শামি আরও লেখেন, ‘বিশেষ করে ভক্তদের ধন্যবাদ। ক্রিকেট সমর্থকরা আমাকে যে পরিচিতি দিয়েছেন এবং যে উৎসাহ জুগিয়েছেন, তা চিরকাল মনে থাকবে। ক্রিকেটকে যারা এত ভালোবাসেন এবং আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন, সেই সব ভক্তদের জানাই অশেষ ধন্যবাদ। ৬ নভেম্বর আমি এই ক্যাপটি পেয়েছিলাম, আর আজ ৬ নভেম্বর, এই ১৩ বছরের যাত্রার এখানেই ইতি টানছি। যেদিন অভিষেক হয়েছিল, ঠিক সেই দিনেই আমি অবসর নিচ্ছি।‘

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান শামি, ‘আমি টেস্ট ছেড়ে যাচ্ছি, তবে সাদা বলের ক্রিকেট খেলা চালিয়ে যাব, সেটা আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট। আর যদি ফিটনেস ঠিক থাকে, তাহলে দীর্ঘ সংস্করণের ক্রিকেটও চালিয়ে যেতে পারি, তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট নয়।‘

ভারতের হয়ে শামির শেষ লাল বলের ম্যাচটি ছিল ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৬৪টি টেস্ট খেলে ২৭.৭১ গড়ে ২২৯টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ছয়বার।

ভারতের জার্সিতে যেকোনো সংস্করণে শামিকে সবশেষ দেখা যায় ২০২৫ সালের মার্চে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেলেও জাতীয় দলের দরজা আর খোলেনি তার জন্য। প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির গত আসরে বেঙ্গলের সেমি-ফাইনালে খেলায় বড় অবদান রাখেন তিনি। সাত ম্যাচে ১৬.৭২ গড়ে ৩৭ উইকেট নেন এই ক্রিকেটার। ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই