Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইপিএল খেলতে বোর্ডের বিরুদ্ধে মামলা করলেন শ্রীলঙ্কান তারকা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৮:২১
আইপিএল খেলতে বোর্ডের বিরুদ্ধে মামলা করলেন শ্রীলঙ্কান তারকা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার কথা ছিল নুয়ান তুষারার। ছবি: সংগৃহীত

চলতি আইপিএলে খেলার অনুমতি না পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতে গেলেন নুয়ান তুষারা। ফিটনেস সমস্যার ‘অজুহাত’ দেখিয়ে বোর্ড আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়নি বলে দাবি এই পেসারের। এই ক্ষোভে তিনি নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন!
বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার কথা ছিল তুষারার। কিন্তু ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় বোর্ড তাকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। তুষারার দাবি, তার ফিটনেস অন্য সময়ের মতোই স্বাভাবিক আছে। তাই এ্টা এনওসি পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আটকানো হচ্ছে বলেও দাবি করেছেন এই পেসার।
২০২৫ সালে ১.৬ কোটি রুপিতে আরসিবিতে যোগ দেওয়া তুষারা মনে করেন, আইপিএলে খেলতে না পারলে তিনি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাই তিনি কলম্বো জেলা আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয়ৈছৈ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা এবং সিইও অ্যাশলে ডি সিলভাসহ চারজনকে। আগামী ৯ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এর বাইরেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তুষারা। গত ৩১ মার্চ লঙ্কান বোর্ডের সঙ্গে তাঁর কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তিনি বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর চুক্তি নবায়ন করতে চান না এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চান। তার আইপিএল দল বেঙ্গালুরু এবারও জয় দিয়েই মৌসুম শুরু করেছে।

আইপিএলনুয়ান তুষারারয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির আন্দোলনের সঙ্গী ২৮ দল

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ : বিএনপি নেতা গ্রেপ্তার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু

    ব্যাংকের এটিএম-অনলাইন সেবা চালু