Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

তৃতীয় বিভাগে এবার ২৫ বছরের বেশি নয়

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪
তৃতীয় বিভাগে এবার ২৫ বছরের বেশি নয়

তৃতীয় বিভাগ বাছাইপর্বে উপস্থিত ছিলেন মিরাজ। ক্যারিয়ার শুরুর সময়ের স্মৃতিচারণও করেছেন তিনি। ছবি: বিসিবি

দীর্ঘ প্রায় সাত বছর পর ২০২৫ সালে তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই টুর্নামেন্ট চালু করা হয়। ফেব্রুয়ারিতে হওয়া সেই আসরে তরুণদের মঞ্চে বেশ কয়েকজন ৩৫ বছর বা তার বেশি বয়সী ক্রিকেটার খেলেছিলেন কিছু ক্লাবে। এই স্তরের ক্রিকেটে যেখানে উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের সুযোগ পাওয়ার কথা, সেখানে বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা নিয়ে দেশের ক্রিকেট মহলে তীব্র সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।

সেই পুনরাবৃত্তি এবার কোনভাবেই গ্রাহ্য করবে না বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বিভাগ। তাই ঢাকা তৃতীয় বিভাগ বাছাইপর্বে এবার সর্বোচ্চ ২৫ বছর বয়সী ক্রিকেটাররা খেলার নিয়ম কঠোর ভাবে মানা হচ্ছে। এমনটাই জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান মঈনউদ্দিন চৌধুরী।

শুধু বয়সসীমা মানাই নয়, ম্যাচ পাতানোসহ নানা অভিযোগে ঠেকাতেও সংশ্লিষ্টৈ বিভাগ ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেছে সিসিডিএম। মঈনউদ্দিন জানিয়েছেন, ‘এটা একদম সর্বোচ্চ সীমা ২৫ করে দিয়েছি। অন্য যে কোনো অভিযোগ থামানোর ব্যবস্থা আমরা নিয়েছি, তা আপনারা দেখতে পাবেন। কোনো বড় বড় লোকের কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই। কোনো সুযোগ দেব না আমরা। শতভাগ ফেয়ারলি খেলা হবে।’

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে কয়েকটি ক্লাবের ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়েও কথা বলেছেন সিসিডিএম চেয়ারম্যান। খেলোয়াড়দের পাওনা নিয়ে স্বচ্ছতা বাড়াতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার আশা, শেষ পর্যন্ত ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান হবে।

বাছাইপর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেদি হাসান মিরাজ। ঢাকা লিগের বাছাইপর্ব দিয়েই শুরু হয়েছিল তার ক্রিকেট ক্যারিয়ার। এরপর তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ—ঢাকার ক্লাব ক্রিকেটের প্রতিটি ধাপ পেরিয়েই জাতীয় দলের তারকা হয়ে উঠেছেন এই অলরাউন্ডার। তাই দীর্ঘদিন পর আবার তৃতীয় বিভাগ বাছাইপর্ব শুরু হওয়ায় ফিরে গেলেন নিজের শুরুর দিনগুলোতে।

নিজের ক্রিকেটে উঠে আসার গল্প বলতে গিয়ে মিরাজ বলেন, ‘আমার ক্রিকেট খেলা শুরু হয়েছে ২০০৯ সালে। তখন আমি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে খেলতাম। আমি সিসিএসের হয়ে খেলেছিলাম। আর যেহেতু বাছাইপর্ব থেকে শুরু করেছিলাম, তাই ঢাকা লিগের প্রত্যেকটা স্তরেই খেলার সুযোগ হয়েছে—বাছাইপর্ব, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ।’

 

বিসিবিমেহেদি হাসান মিরাজসিসিডিএমতৃতীয় বিভাগ বাছাইপর্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়