দীর্ঘ প্রায়
সাত বছর পর ২০২৫ সালে তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই টুর্নামেন্ট চালু করা হয়। ফেব্রুয়ারিতে
হওয়া সেই আসরে তরুণদের মঞ্চে বেশ কয়েকজন ৩৫ বছর বা তার বেশি বয়সী ক্রিকেটার খেলেছিলেন
কিছু ক্লাবে। এই স্তরের ক্রিকেটে যেখানে উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের সুযোগ পাওয়ার কথা,
সেখানে বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা নিয়ে দেশের ক্রিকেট মহলে তীব্র সমালোচনা ও বিতর্ক
তৈরি হয়েছিল।
সেই পুনরাবৃত্তি
এবার কোনভাবেই গ্রাহ্য করবে না বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বিভাগ। তাই
ঢাকা তৃতীয় বিভাগ বাছাইপর্বে এব...