অস্ট্রেলিয়া সিরিজে মোসাদ্দেক ও সোহান দুজনই আছেন

সংগৃহীত ছবি
প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে আছেন নুরুল হাসান সোহানও। এই সিরিজে দুই ক্রিকেটারের যে কোনো একজনের দলে থাকার ব্যাপারে আলোচনা চলছিল। অবশেষে নির্বাচকরা দুজনকেই রেখেছেন।
সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। ওয়ানডে দলে অলরাউন্ডারের বৈচিত্র আনতেই মোসাদ্দেককে ফিরিয়েছেন নির্বাচকরা। ২০২৭ বিশ্বকাপে সাত নম্বরে অভিজ্ঞ একজনকে রাখতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এখন সোহান ও মোসাদ্দেক দুজনকে পাচ্ছে দল।
সোহান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না। টি-টোয়েন্টিতে নিয়মিত থাকা এই উইকেটরক্ষক ব্যাটার এবার ওয়ানডে দলে ফেরার সুখবরও পেলেন। এছাড়া মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলে আছেন নিয়মিতরা।
অস্ট্রেলিয়া সিরিজে প্রথম দুই ম্যাচের দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।



