Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেটকে বাঁচানো সম্ভব নয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭
পাকিস্তান ক্রিকেটকে বাঁচানো সম্ভব নয়

পাকিস্তানের ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলের চরম বিপর্যয়ের পেছনের কারণ তুলে ধরে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, যতবারই তাকে অনুরোধ করা হোক না কেন, চাইলেও তিনি একা এই ভাঙন ধরা ক্রিকেট কাঠামোকে রক্ষা করতে পারবেন না।

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি শুরু হওয়ার প্রাক্কালে ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, দলের এই শোচনীয় ফলাফল তাকে বিন্দুমাত্র অবাক করেনি। এ বিষয়ে তিনি অকপটে বলেন, ‘ইংল্যান্ড সিরিজে আমরা ৩-০ ব্যবধানে হারব—সেটা আমি সিরিজ শুরুর আগেই জানতাম। আমাদের ব্যাটিং লাইনআপ সংগ্রাম করছে, বোলিংয়ের মান গড়পড়তা এবং ফিল্ডিং তার চেয়েও খারাপ। এটি তো আর কোনো রকেট সায়েন্স নয়।’

আরও পড়ুন

গতির ঝড়ে কাউন্টি মাতাচ্ছেন হাসান-খালেদ

০৯ সেপ্টেম্বর ২০২৬

‘সুলতান অব সুইং’ খ্যাত এই কিংবদন্তি পেসার পাকিস্তানের খেলোয়াড়দের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য বারবার তাকে এগিয়ে আসার অনুরোধ করা হলেও সমস্যার শেকড় এতটাই গভীরে চলে গেছে যে, একক প্রচেষ্টায় তা সমাধান করা অসম্ভব বলে মনে করেন এই মহাতারকা।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে আকরাম বলেন, ‘আমাকে সবসময়ই জিজ্ঞেস করা হয়, “পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে আপনি কি কিছু করতে পারেন না?” কিন্তু সমস্যাগুলো অনেক গভীরে। বর্তমান স্কোয়াডের খেলোয়াড়রাই যেন দেশের সেরা, এর বাইরে আর কেউ নেই। নিচের স্তরের ক্রিকেটে তো কোনো ঠিকঠাক সিস্টেমই নেই। গত কয়েক বছর ধরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের অবকাঠামো সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে, সেখানে কোনো ধারাবাহিকতার বালাই নেই।’

আরও পড়ুন

এমবাপ্পের রেকর্ডের রাতে রিয়ালের দুর্দান্ত জয়

০৯ সেপ্টেম্বর ২০২৬

বোর্ডের হঠকারী সিদ্ধান্ত এবং সমর্থকদের ধৈর্যচ্যুতি নিয়েও কথা বলেছেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘বোর্ডের এই অস্থিরতা শেষ পর্যন্ত ভক্তদের মধ্যেও ছড়িয়ে পড়ে। দল হারলেই তারা সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে চায়। আমরা অতীতে বহুবার এমনটা করেছি এবং এখন আসলে আর কিছুই অবশিষ্ট নেই।’

ওয়াসিম আকরামপাকিস্তান ক্রিকেটইংল্যান্ড-পাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

    অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২০

    advertiseadvertise