Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এমবাপ্পের রেকর্ডের রাতে রিয়ালের দুর্দান্ত জয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১
এমবাপ্পের রেকর্ডের রাতে রিয়ালের দুর্দান্ত জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে হোসে মরিনহোর দল। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়া গোল এবং ফেদেরিকো ভালভার্দের জাদুতে জয় পেলেও ম্যাচের শেষভাগে রিয়ালের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি গ্যালারির সমর্থকরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। হোসে মরিনহোর সাবেক ও বর্তমান ক্লাবের এই দ্বৈরথের প্রথমার্ধেই চালকের আসনে বসে রিয়াল মাদ্রিদ। ম্যাচের চৌদ্দ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি তার ৭১তম গোল। এই গোল করার মাধ্যমে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রাউলের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এলেন ২৭ বছর বয়সী এই ফরাসি তারকা।

আরও পড়ুন

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

০৮ সেপ্টেম্বর ২০২৬

এর ঠিক নয় মিনিট পর, অর্থাৎ ২৩তম মিনিটে ইন্টারের স্প্যানিশ গোলরক্ষক জোসেপ মার্তিনেসের এক মারাত্মক ভুলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বেঞ্জামিন পাভার্দের ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বল হারিয়ে ফেলেন মার্তিনেস, আর সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই ফাঁকা জালে বল পাঠান রিয়াল অধিনায়ক ভালভার্দে। প্রথমার্ধের শেষ দিকে মার্তিনেসের চমৎকার ডাবল সেভ এবং এমবাপ্পে-বোলিংহামদের আক্রমণ প্রতিহত না হলে ব্যবধান আরও বাড়তে পারত।

ম্যাচে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। হাকিম চালহানোগ্লু ও লাউতারো মার্টিনেসের বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া, যিনি নিজের শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে নেমেছিলেন। এছাড়া লিভারপুলের সাবেক মিডফিল্ডার জোন্সের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

আরও পড়ুন

ইমরান খানের জন্য আমি খুবই উদ্বিগ্ন

০৮ সেপ্টেম্বর ২০২৬

ম্যাচের ৭৭তম মিনিটে কার্লো অগাস্তো গোল করে ইন্টারের হয়ে ব্যবধান কমালে (২-১) ম্যাচে জমে ওঠে নাটকীয়তা। ইন্টারের আক্রমণের মুখে শেষ পর্যন্ত ডিফেন্স সামলে জয় নিয়ে মাঠ ছাড়লেও রিয়াল খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্সে গ্যালারির দর্শকরা সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচ চলাকালীন সময়েই ঘরের মাঠে নিজেদের সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।

রিয়াল মাদ্রিদকিলিয়ান এমবাপ্পেচ্যাম্পিয়নস লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    advertiseadvertise