Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

গতির ঝড়ে কাউন্টি মাতাচ্ছেন হাসান-খালেদ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০
গতির ঝড়ে কাউন্টি মাতাচ্ছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। কেন্টের হয়ে ম্যাচের প্রথম ইনিংসেই আগুনে বোলিংয়ে ডার্বিশায়ারের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন এই দুই পেসার। তাদের যৌথ নৈপুণ্যে প্রথম ইনিংসে ডার্বিশায়ারকে ৩০০ রানে আটকে ফেলে কেন্ট।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ডার্বিশায়ার। আগের তিন ম্যাচে ইনিংসের প্রথম ওভারে বল হাতে না পেলেও এবার শুরুতেই আক্রমণে এসেই ঝলক দেখান হাসান মাহমুদ। ম্যাচের প্রথম দুই বলে টানা দুই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়ে দেন। অফ স্টাম্পের বাইরে বাড়তি বাউন্সি ডেলিভারিতে স্লিপে জ্যাক ক্রলির হাতে ধরা পড়েন হ্যারি কেইম। এর ঠিক পরের বলেই তীক্ষ্ণভাবে ভেতরে ঢোকা ডেলিভারিতে ম্যাথু মন্টেগোমারি এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

আরও পড়ুন

এমবাপ্পের রেকর্ডের রাতে রিয়ালের দুর্দান্ত জয়

০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক এই ধাক্কা সামলে ডার্বিশায়ারকে খেলায় ফেরানোর চেষ্টা করেন মুহাম্মেদ নাইম ও অভিজ্ঞ ওয়েন ম্যাডসেন। কিন্তু তাদের সেই জুটি থিতু হতে দেননি প্রথমবার কাউন্টিতে অভিষেক হওয়া সৈয়দ খালেদ আহমেদ। নিজের তৃতীয় ওভারেই প্রথম কাউন্টি উইকেটের স্বাদ পান এই পেসার। ভেতরে ঢোকা ডেলিভারিতে নাইমকে (১২) এলবিডব্লিউ করার পর লংগার ভার্সনে সাড়ে ১৭ হাজার রানের মালিক অভিজ্ঞ ম্যাডসেনকেও (২৯) নিচু হওয়া ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ডার্বিশায়ারের ইনিংস ধসে পড়ার মুখে ত্রাতা হয়ে দাঁড়ান মার্টিন অ্যান্ডারসন। পাঁচে নেমে একপ্রান্ত আগলে রেখে হাঁকান অসাধারণ এক সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ১৯০ বলে ১৫ চারে ১২৯ রানে অপরাজিত থাকেন। অষ্টম উইকেটে ব্রেট র‌্যান্ডালের (২৯) সঙ্গে তার ৮৪ রানের জুটিই মূলত দলকে তিনশ রানের কোটা পার করিয়ে দেয়।

আরও পড়ুন

হলান্ড ঝড়ে পোর্তোকে উড়িয়ে দিল সিটি

০৯ সেপ্টেম্বর ২০২৬

এর মাঝেই নিজের উইকেটসংখ্যা আরও বাড়িয়ে নেন হাসান। ভেতরের ঢোকা বলে ডার্বিশায়ার কিপার-ব্যাটার ব্রুক গেস্টকে এলবিডব্লিউ করার পর ইনিংসের শেষ উইকেটে শোয়েব বাশিরকে এলবিডব্লিউ করে নিজের চতুর্থ শিকার ধরেন। ১৫.৫ ওভার বোলিং করে তার খরচ মাত্র ৩০ রান। এর মধ্য দিয়ে চার ম্যাচেই কাউন্টিতে তার মোট উইকেটসংখ্যা দাঁড়াল ২৩টিতে। অন্যদিকে খালেদ ৩ উইকেট নিয়েছেন ৭৩ রান খরচায়।

ইংলিশ কাউন্টিহাসান মাহমুদখালেদ আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    অনেকজনকে চিহ্নিত করেছি, থানায় যাচ্ছি মামলা করতে : বাঁধন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টায় সরকার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

    অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

    অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২০

    advertiseadvertise