Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২০
অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

ব্যাটারিচালিত রিকশা। ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচলের সুযোগ নেই। তবে অটোরিকশার সঙ্গে অনেক মানুষ সম্পৃক্ত হয়ে যাওয়ায় বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি তাদের জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচি আয়োজন করে ধানমন্ডি ইয়ুথ ক্লাব।

রবিউল আলম বলেছেন, ‘আমরা অটোরিকশা ন্যাশনাল হাইওয়েতে চলার পক্ষে নই। আমরা এটা নিয়ন্ত্রণ করতে চাই এবং নিয়ন্ত্রণ করছি। কিন্তু এর একটা দৌরাত্ম্য আছে। ফলে অটোরিকশা কোথায় চলবে, কোথায় চলবে না— এ ধরনের একটি সুনির্দিষ্ট নীতিমালা খুব দরকার।’

মন্ত্রী বলেছেন, হাইওয়ে পুলিশ ও হাইওয়ে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয়ে এ বিষয়ে একটি নীতিমালা করা দরকার। তবে কোনো নীতিমালাতেই জাতীয় মহাসড়কে অটোরিকশা চলার সুযোগ নেই। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়ার কারণ ব্যাখ্যা করে সড়ক পরিবহনমন্ত্রী জানিয়েছেন, অটোরিকশার সঙ্গে এখন অনেক মানুষ সম্পৃক্ত হয়ে গেছেন এবং তারাও সমাজের একটি অংশ। একই সময়ে এটার এমন একটা ব্যবস্থাপনা আমরা চাচ্ছি যে, বিদ্যমান সমস্যার সমাধান হবে।’

আরও পড়ুন

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা বিএনপিতে গোটা জাতির নেতৃত্ব দেন : রিজভী

০৮ সেপ্টেম্বর ২০২৬

সমস্যার সমাধান করতে গিয়ে যাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদের সহযোগিতাও থাকবে বলে জানান মন্ত্রী। তাদের জীবন-জীবিকার বিষয়টি কীভাবে একটি নিয়ন্ত্রিত জায়গায় নিয়ে যাওয়া যায় এবং একটি শৃঙ্খলার মধ্যে আনা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেছেন, অটোরিকশা যদি কোনো জায়গায় চলে, তাহলে এর একটা জবাবদিহি থাকা দরকার। যারা অটোরিকশা চালাবেন, তাদের ন্যূনতম একটি যোগ্যতা থাকা দরকার। এসব বিষয় নীতিমালার মধ্যে এনে শক্তভাবে ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে ব্যবস্থাপনার দায়িত্বের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘হাইওয়ে আমি বানাই, যোগাযোগ মন্ত্রণালয় এবং হাইওয়েতে চলাচলের জন্য যানবাহনের অনুমোদন নেই।’ যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ রাস্তা ও হাইওয়ে তৈরি করা, সংরক্ষণ করা এবং এর রক্ষণাবেক্ষণ অব্যাহত রাখা। প্রয়োজনের ভিত্তিতে এসব কাজ তাৎক্ষণিকভাবে করা যায় এবং করা হচ্ছে বলেও জানান তিনি।

তবে হাইওয়ে ব্যবস্থাপনার সঙ্গে অনেকগুলো কর্তৃপক্ষ জড়িত বলে উল্লেখ করেন শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘ওই কর্তৃপক্ষগুলোর সমন্বয়ের কাজ করছি, তবে টোটাল হাইওয়ের সব ব্যবস্থাপনার অযোগ্যতার দায়ভার আমাকে দিতে হয়। কিন্তু এখানে আমার সম্পৃক্ততা কম এবং আমার কাজ করার সুযোগ নির্দিষ্ট।’

সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম

তিনি আরও বলেন, হাইওয়ের সব ব্যবস্থাপনা বা অরাজকতার সমাধান শুধু তার কাছে নয়, অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের কাছেও রয়েছে।

এ সময় তিনি ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্ত করেন এবং পাশে বৃক্ষরোপণ করেন।

ধানমন্ডি ইয়ুথ ক্লাবের সভাপতি ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকির সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবটির বিভিন্ন পর্যায়ের নেতারা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেখ রবিউল আলমঅটোরিকশাব্যাটারিচালিত রিকশা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    advertiseadvertise