Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অবসরে রাসেলের জার্সি

রাজস্থানের পর বিক্রি হয়ে গেল বেঙ্গালুরুও

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:৫৩
শেয়ার করুন:
রাজস্থানের পর বিক্রি হয়ে গেল বেঙ্গালুরুও

২১ হাজার ৮৫০ কোটি টাকায় বিক্রি হয়ে গেল বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত

রাজস্থান রয়্যালসের পর বিক্রি হয়ে গেল আইপিএলের আরেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। গত বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি আরসিবি। বর্তমান চ্যাম্পিয়নদের কিনে নিয়েছে ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে রয়েছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি হয়েছে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকা। রাজস্থান বিক্রি হয়েছিল প্রায় ২০ হাজার কোটি টাকায়। ২০০৮ সালে বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ ১১১.৬ মিলিয়ন ডলারে কিনেছিল আরসিবি। ১৮ বছর পর বেঙ্গালুরুর দাম বেড়েছে প্রায় ১৪৯৫ শতাংশ।

বেঙ্গালুরুর চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গ্রুপের পরিচালক আর্যমান বিক্রম বিড়লা। তিনি আদিত্য বিড়লা গ্রুপের প্রধান কুমার মঙ্গলম বিড়লার ছেলে। মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯টি ম্যাচ খেলা আর্যমান আইপিএলে ২০১৮ ও ২০১৯ মৌসুমে রাজস্থান রয়্যালসে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।

এদিকে আইপিএল শুরুর চার দিন আগে কলকাতা নাইট রাইডার্স অবসরে পাঠাল আন্দ্রে রাসেলের ১২ নম্বর জার্সি। ২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন রাসেল।

মঙ্গলবার এক অনুষ্ঠানে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর এ বছরের ১২ নম্বর জার্সি ফ্রেমে বাঁধিয়ে রাসেলের হাতে তুলে দেন। ভবিষ্যতে আর কেউ কেকেআরের ১২ নম্বর জার্সি পরে খেলবেন না।

ক্রিকেটবেঙ্গালুরুআইপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য