ভারতের বেঙ্গালুরুতে বেড়ে চলেছে বাড়ি ভাড়ার মূল্য। অঞ্চলটির ভাড়াটিয়ারা প্রায়ই অভিযোগ করেন, নামমাত্র সুযোগ-সুবিধাযুক্ত একটি সাধারণ ফ্ল্যাটের জন্য তাদের গুনতে হয় বিপুল পরিমাণ অর্থ। ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় হতাশ হয়ে এক ব্যক্তি বেতন ও আবাসন ব্যয়ের মধ্যকার ক্রমবর্ধমান ব্যবধানের বিষয়টি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি শহরের ভাড়ার বাজারকে একটি ‘অবিশ্বাস্য অর্থনৈতিক টাইম মেশিন’ হিসেবে অভিহিত করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন— ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) রাজধানী বেঙ্গালুরুতে বেতন আটকে আছে...