Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

তামিম ইকবাল

নিয়ম অমান্য করেই বিপিএল খেলেছে সিলেট-নোয়াখালী

স্পোর্টস রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৮:২৫
নিয়ম অমান্য করেই বিপিএল খেলেছে সিলেট-নোয়াখালী

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি: আগামীর সময়

বিপিএলের দল চেয়ে বিজ্ঞপ্তি দিয়ে থাকে বিসিবি। সেই বিজ্ঞপ্তি দেখে দল নিতে আগ্রহ দেখায় বিভিন্ন প্রতিষ্ঠান। সেখানে আর্থিক বিষয়সহ অন্যান্য নিয়মকানুন মানার কথা উল্লেখও থাকে। বিসিবি ও উক্ত প্রতিষ্ঠানের সম্মতিতে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হয় দল বণ্টন। সবশেষ বিপিএলে এসবের কোনোটাই হয়নি সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের ক্ষেত্রে। প্রাতিষ্ঠানিক নিয়ম না মেনেই বিপিএলে খেলেছে দুই দল।


বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। একইসঙ্গে প্রকাশ করলেন বিপিএল নিয়ে গত ১৪ বছরের বিশৃঙ্খলার কারণ। সঠিক প্রক্রিয়ায় ফ্র্যাঞ্চাইজি বাছাই না হওয়ায় বিসিবি প্রতিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো পরিচালক বা ব্যক্তির ইচ্ছায় কোনো প্রতিষ্ঠান পেয়ে যায় বিপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা। আর তারাই যদি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু তৈরি করে তখন ক্ষতিতে পড়ে বিসিবি।


সবশেষ বিপিএলে চুক্তি ছাড়াই সিলেট ও নোয়াখালী দল বিপিএল খেলেছে বলে জানালেন তামিম, ‘ব্যাপারটা এমন হয়েছে যে বিসিবি ঠিক করেছিল ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি না দিলে দল দিবে না। কিন্তু একটি দল বাদে বাকিরা ব্যাংক গ্যারান্টি দেয় নাই। ২ কোটি টাকার চেক দিয়ে বিপিএল খেলেছে। এখানে বিষয় হলো চেক কিন্তু ব্যাংক গ্যারান্টি না। তাহলে বিসিবির দেওয়া নিয়ম মানা হয়নি। সিলেট ও নোয়াখালী এই নিয়ম না মেনেই বিপিএল খেলেছে।’


এই অনিয়মের জন্য জবাবদিহিতাও চাইলেন তামিম,‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কি আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে। তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহিতা করতে হবে, কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’


তামিম আরও যোগ করেন,‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।’


আরও একটি দলের নামও যোগ হতে পারত, চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর আগে কোনো আর্থিক নিশ্চয়তা না পাওয়ায় এই দলের মালিকানা নিজেরাই নিয়ে নেয় বিসিবি। পরে ওই দলের ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। সব মিলিয়ে গত বিপিএলে ১৪ থেকে ১৬ কোটি টাকা ক্ষতিতে পড়েছে বোর্ড।

তামিম তাই ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে আরও সতর্ক হওয়ার পক্ষে, 'বুঝলাম আপনি একটা টুর্নামেন্ট করছেন। আগে এই টুর্নামেন্ট এক সময় লাভ করত। আজ সেই টুর্নামেন্টে ১০ থেকে ১৪, ১৫, ১৬ যা-ই হোক, সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না। তবে এরকম কিছু একটা হবে ১৪-১৬ হাজার কোটি টাকার মধ্যে। এভাবে করে আর কয় দিন। আমাদের আরও কিছু করার আছে। আমি জানি না সামনে ইনশা আল্লাহ যদি দায়িত্বে আসি, আমার যেটা ইচ্ছা পরিষ্কার বলে দিচ্ছি। যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে মনে হয় না বিপিএলটা করা উচিত আমাদের।’

তামিম ইকবালক্রিকেটবিসিবি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise