Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রাহুলের রেকর্ডের দিনে ভারতের দাপট

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০২
শেয়ার করুন:
রাহুলের রেকর্ডের দিনে ভারতের দাপট

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে সেঞ্চুরি করে দারুণ এক কীর্তি গড়েছেন লোকেশ রাহুল। ২০৭ বলে সেঞ্চুরি পূর্ণ করে টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতকের দেখা পেয়েছেন এই ভারতীয় ব্যাটার। বিশেষ করে চারটি সেনা দেশে টেস্ট সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েছেন তিনি। তার সেঞ্চুরি ও শুভমান গিলের ৯৮ রানের সুবাদে টেস্টের তৃতীয় দিন শেষে ১১৮ রানের লিড নিয়েছে ভারত।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, চারটি দেশেই টেস্টে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ব্যাটার এখন রাহুল। এর আগে এই কীর্তি ছিল মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলির। তবে ভারতীয় ওপেনারদের মধ্যে এই প্রথম চার সেনা দেশেই টেস্ট সেঞ্চুরি করলেন রাহুল। এশীয় ব্যাটারদের মধ্যে তিনি অষ্টম। তার আগে এই কীর্তি গড়েছেন আজহারউদ্দিন, টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও কোহলি। এই তালিকায় রাহুল ও পাকিস্তানের সাঈদ আনোয়ারই একমাত্র ব্যাটার, যারা চার দেশে ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছেন।

নিউজিল্যান্ডের মাটিতে এটিই রাহুলের প্রথম টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে দেশের বাইরে তার টেস্ট সেঞ্চুরি এখন ১০টি, আর ঘরের মাঠে তিনটি। অর্থাৎ ১৩টি টেস্ট শতকের মধ্যে বেশির ভাগই এসেছে বিদেশের মাটিতে। নিউজিল্যান্ডের মাটিতে অভিষেক টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করেও বিশেষ কীর্তিতে জায়গা করে নিয়েছেন রাহুল। ভারতীয়দের মধ্যে দেশটিতে নিজের প্রথম টেস্ট ইনিংসে শতক করা তৃতীয় ব্যাটার তিনি।

প্রথমে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে ১৩০ রান যোগ করেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে দেবদত্ত পাডিক্কালের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। জয়সওয়াল ৮৫ এবং পাডিক্কাল ৮০ রান করে আউট হন। দুজনই সেঞ্চুরি থেকে অল্পের জন্য বঞ্চিত হলেও রাহুল পৌঁছে যান তিন অঙ্কে। নিউজিল্যান্ডের মাটিতে একই টেস্ট ইনিংসে প্রথম ও দ্বিতীয় উইকেটে শতরানের জুটিতে থাকা তৃতীয় ভারতীয় ওপেনারও এখন তিনি। এর আগে এই কীর্তি ছিল গাভাস্কার ও বীরেন্দর শেবাগের।

এ ছাড়া ২০২১ সাল থেকে টেস্টে ওপেনার হিসেবে সাতটি সেঞ্চুরি করেছেন রাহুল। এই সময়ে ওপেনারদের মধ্যে বেন ডাকেট, যশস্বী জয়সওয়াল ও দিমুথ করুনারত্নের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তার শতক। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রেও ওপেনারদের মধ্যে চারটি সেঞ্চুরি নিয়ে টম লাথাম ও ট্রাভিস হেডের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।

রাহুল সেঞ্চুরি পেলেও অল্পের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি গিল। দিনের শেষ ওভারে ফিরেছেন ৯৮ রানে। ৫৫ রানে অপরাজিত আছেন রিশাভ পান্ট।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!